thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম

by Md. Arif
ডিসেম্বর 7, 2024
in জেলা
0
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ হেপাটোলজি (লিভার) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম (Dr. Md Shahinul Alam, Professor, Department of Hepatology )। বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ইং তারিখ বাংলা ১৪৩১ বঙ্গাব্দের ১৯ অগ্রহায়ণ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম গত ১ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান-কে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদানপূর্বক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়, যা গত ১০/১১/২০২৪ তারিখে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। তৎপ্রেক্ষিতে বিএসএমএমইউ এর উপাচার্য পদটি শূন্য রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ এর ধারা ১৩ অনুযায়ী উপাচার্য এর পদ শূন্য থাকায় উপ-উপাচার্যগণের মধ্য হতে জ্যেষ্ঠ উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএসএমএমইউ এর অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম মেটাবোলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার রোগের অগ্রগণ্য গবেষক এবং এই বিষয়ে দেশের পথপ্রদর্শক বিজ্ঞানী । শুধু দেশেই নয়, তিনি এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য ফ্যাটি লিভার রোগ নির্ণয়, ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম অস্ট্রেলিয়া, জাপান, চীন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ এর বিজ্ঞানীদের সাথে অনেক গবেষণাপত্রের সহ লেখক হিসেবে ভূমিকা রেখেছেন। তিনি স্কোপাস ইনডেক্সিং বিএসএমএমইউর নেতৃত্ব স্থানীয় বিজ্ঞানী।

অধ্যাপক শাহিনুল আলম এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ দ্য লিভার (APASL), আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ দ্য লিভার (AASLD), ইউএসএ-জাপান জয়েন্ট মেডিকেল (USJMSCP-NIH-APASL) সহ ৭টি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংগঠন গ্লোবাল ন্যাশ কাউন্সিলের সদস্য।

অধ্যাপক শাহিনুল আলম এমডি হেপাটোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং একই বিষয়ে কোর্স কারিকুলামের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএসএমএমইউর বিভিন্ন গবেষণা প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর।

বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটির (আইকিউএসি) সদস্য সচিব। বিশিষ্ট বিজ্ঞানী হিসেবে হেপাটোলজি বিষয়ের ওপর অধ্যাপক শাহিনুল আলমের ১৬০টি পাবলিকেশন রয়েছে। তিনি যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভারত, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, তুরস্ক এবং হংকংসহ ১৫টি আন্তর্জাতিক সম্মেলনে তাঁর গবেষণাপত্র উপস্থাপন করেছেন। তিনি ওয়ার্ল্ড জার্নাল অফ হেপাটোলজি এর সম্পাদকীয় বোর্ডের সদস্য। তিনি বর্তমানে এলসেভিয়ার, স্প্রিংগার, ব্ল্যাকওয়েল পাবলিশিং, উইলি এবং স্প্রিংগার নেচার সহ বিশ্বের শীর্ষস্থানীয় বৈজ্ঞানিক প্রকাশকদের রিভিউয়ার হিসেবে অবদান রাখছেন। তার পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম স্কাউট জাম্বুরি, জাতীয় বিজ্ঞান মেলা এবং বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক পুরস্কৃত হয়েছে। অধ্যাপক মোঃ আলম হেপাটোলজি সোসাইটি ঢাকা, বাংলাদেশ-এর জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ডা. আলম এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ দ্য লিভার, ইউরোপীয় অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ দ্য লিভার-এর সদস্য। তিনি ব্রিটিশ সোসাইটি অফ গ্যাস্ট্রোএন্টারোলজির সহযোগী সদস্য এবং ইউরোপীয় সোসাইটি অফ গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এন্ডোস্কোপি এর সদস্য। তিনি দ্যা ইন্ডিয়ান সোসাইটি অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্যা স্ট্যাডি অফ দ্যা লিভার এবং ইন্ডিয়ান সোসাইটি অফ গ্যাস্ট্রোইনটেস্টাইনাল এন্ডোস্কোপি এর আজীবন সদস্য।

অধ্যাপক ডা. মোঃ আলম বাংলাদেশের মধ্যবিত্ত নি¤œ আয়ের রোগীদের চিকিৎসা অর্থনীতিতে কাজ করছেন। কর্ম জীবনে তিনি হাতিয়া উপজেলা হেলথ কমপ্লেক্সে এ এ্যাসিট্যান্ট সার্জন, পটুয়াখালী জেনারেল হাসপাতালে মেডিসিনের জুনিয়র কনসালটেন্ট এবং শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার এবং মেডিসিনের রেজিস্ট্রার হিসেবে কাজ করেছেন।

Previous Post

ডাসারে মোস্তফাপুর, মাদারীপুর হাইওয়ে পুলিশের আয়োজনে কমিউনিটিং সভা অনুষ্ঠিত 

Next Post

শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Next Post
শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিবপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

জুলাই 13, 2026
ময়মনসিংহ কেন্দ্রিয় কারাগারে বন্দি মাদকসেবীদের নিয়ে কাউন্সিলিং সেশন অনুষ্ঠিত হয়েছে

ময়মনসিংহ কেন্দ্রিয় কারাগারে বন্দি মাদকসেবীদের নিয়ে কাউন্সিলিং সেশন অনুষ্ঠিত হয়েছে

জুলাই 13, 2026
ময়মনসিংহ সিটি এলাকার মসজিদ মাদ্রাসা মন্দিরকে অনুদানের চেক বিতরন

ময়মনসিংহ সিটি এলাকার মসজিদ মাদ্রাসা মন্দিরকে অনুদানের চেক বিতরন

জুলাই 13, 2026
নগদ টাকার লেনদেন কমিয়ে ডিজিটাল সেবায় উৎসাহ দিতে ঠাকুরগাঁও রোডে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন

নগদ টাকার লেনদেন কমিয়ে ডিজিটাল সেবায় উৎসাহ দিতে ঠাকুরগাঁও রোডে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন

জুলাই 12, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English