ঠাকুরগাঁওয়ে  পরিস্কার -পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান’ বিষয়ক আলোচনা সভা

শামসুল আলম,ঠাকুরগাঁও-    ঠাকুরগাঁওয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়গতকাল মঙ্গলবার পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়

নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি এই শ্লোগানে ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোদাচ্ছের হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো: মামুন অর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন প্রমুখ

সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেনআলোচনা সভায় পৌরসভা এলাকার বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে বৃক্ষরোপনের মাধ্যমে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বেশকিছু প্রস্তাবনা উঠে আসেআজ বুধবার শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হবে বলে জানান জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষএছাড়াও পৌর শহরসহ বিভিন্ন গুরুত্বপুর্ন স্থান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন অতিথিবৃন্দ

শামসুল আলম