গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হাটবে না

শামসুল আলম-   বিএনপির এই ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা  ছাড়া বিএনপি পিছু হাটবে না বিএনপিকে নিয়ে টানাটানি করবেন না, বিএনপি চ্যালেঞ্জ নেওয়া দল, যে কোনো পরিস্থিতিতে বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেগণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয় বিএনপি দেবেগণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হাটবে নাযে দলের নেতা তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বেগম খালেদা জিয়া, সেই দলকে কীভাবে রুখবেন? কিন্তু চ্যালেঞ্জ নিতে হবে ঐক্যবদ্ধভাবে

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেননিত্য প্রয়োজনীয়  দ্রব্যের মূল্য সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলায় এই সমাবেশের আয়োজন করা হয়

সমাবেশে শামসুজ্জামান দুদু আরোও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের চেয়ে এখন খারাপতাহলে অন্তর্র্বতীকালীন সরকারের কাজটা কী? যে সরকার পারে না তার একটা ভালো ইলেকশন দেওয়া উচিতযেটা ১৬ বছরেও আওয়ামী লীগ দেয়নিইলেকশনে যারা জিতবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে দেবেনআর যদি বিএনপি না জিতে, তাহলে অন্য দলকে ক্ষমতা দেবেন।       আপত্তি নেই

শিক্ষার্থীদের প্রসঙ্গে তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বলছে তারা খুব জনপ্রিয়ভালো কথা, ইলেকশনে আসোতোমাদের নামে যেসব কথাবার্তা শুনিআমরাও তো ছাত্র ছিলামতোমরাই যে একমাত্র গণঅভ্যুত্থান করছো তা কিন্তু না, বিএনপিও করেছেআপনারা রূপায়ন টাওয়ারে ২টা ফ্ল্যাট নিয়েছেন কার টাকায়? চাকরি, ব্যবসা কিছুই তো করেন নাআপনারা যে গাড়িতে চলেন, আমরাও সে গাড়িতে উঠি না

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে দুদু বলেছেন,বলেছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকারতার মানে তিনি শিক্ষার্থীদের পক্ষেতাহলে আপনি নিরপেক্ষ ননআপনি শিক্ষার্থীদের হয়ে দুই নাম্বরি কারবার করলেও করতে পারেনআপনার পদত্যাগ কিন্তু বিএনপি এখনো দাবি করেনিদুই নাম্বরি করা কিন্তু একজন নোবেল বিজয়ীর কাজ নাএতে আপনার সরকারের সুনাম নষ্ট হয়ে যাবে

তিনি আরো জানান, আগামী দিনে যে সরকার হবে সেটা হলো বেগম জিয়ার সরকার, তারেক রহমানের সরকার ও জনতার সরকারএই বছর নির্বাচন হবে, এই বছরই বিএনপি ক্ষমতায় আসবেএই বছরই ধানের শীষ জয় লাভ করবে

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন,সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি নুর করিম, ছাত্রদলের সভাপতি মো. কায়েস, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখএছাড়া সমাবেশে  অনুষ্ঠানে বিএনপির জেলা ও ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা  উপস্থিত ছিলেন