ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ৫ গরু ও ৭টি ছাগলের মর্মান্তিক মৃত্যু

শামসুল আলম, ঠাকুরগাঁও ::  ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে ৫ গরু ও ৭টি ছাগলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে। গতকাল শনিবার রাত আনুমানিক ১টায় সময় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভেলাজান শিহিপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায় শিহিপুর গ্রামের বাসিন্দা মোঃ ইসলামুল (৪৬)পিতা : মোঃ নজীব উদ্দিন এর গোয়াল ঘরে আগুন লেগে ৫ টি গরু ৭ ছাগল উক্ত গোয়াল ঘর ও পাশের একটি খরি ঘর পুড়ে গেছে। এতে প্রায় সবমিলিয়ে ৫ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান রাতে গোয়াল ঘরে কয়েল জ্বালানো কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
স্থানীয় বাসিন্দা মোঃ রেজাউল ইসলাম, আমিরুল ইসলাম সহ অনেক‌ই জানান ক্ষতিগ্রস্ত ইসলামুল একজন দিনমজুর নিজের জমি বলতে কিছুই নেই। গরু ও ছাগল পালন ও অন্যদের জমিতে কাজ করে সংসার চালায়। এখন এই গরু ছাগল হারিয়ে এখন যেন পাগল প্রায়। তাই সকালে মিলে তাকে সহযোগিতা করা প্রয়োজন।
অগ্নিকাণ্ডের বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি । ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা ক্ষতিগ্রস্ত পরিবার সহায়তা করা হবে।