thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home রাজনীতি

নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে- মাওলানা আবদুল হালিম

by Md Abu Bakar
অক্টোবর 11, 2025
in রাজনীতি
0
নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে-  মাওলানা আবদুল হালিম
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই সনদ দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে এক ঐতিহাসিক দলিল। নভেম্বর মাসের মধ্যেই গণভোটের মাধ্যমে এ সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। কারণ, জনগণের অংশগ্রহণ ও মতামতের মাধ্যমেই জাতীয় ঐক্য ও স্থিতিশীলতার ভিত্তি সুদৃঢ় হয়।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৫ বছরের দুঃশাসন, জুলুম ও নির্যাতনের অন্ধকার অতিক্রম করে আজ নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এ যাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরাবরই জনগণের পাশে থেকে ইসলামের আদলে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের আহ্বান জানিয়ে এসেছে। ইসলামের আলোকে গঠিত ইনসাফভিত্তিক সমাজই মানুষের প্রকৃত কল্যাণ, ন্যায়বিচার ও মুক্তি নিশ্চিত করতে সক্ষম- আর আগামী দিনের বাংলাদেশে সেই আদর্শই বাস্তবায়নের অঙ্গীকার করছে জামায়াতে ইসলামী।

মাওলানা হালিম আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকের দিনে আগামী দিনের সম্ভাবনা ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক। অতীতে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল তারা জনগণের প্রতি ন্যায়বিচার ও দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। ফলে দেশের অর্থনীতি, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গভীর সংকটে পড়েছে। জামায়াত জনগণের আস্থা ও ঐক্যের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছে।

১১ অক্টোবর (শনিবার)  কুড়িগ্রাম-১ আসন (নাগেশ্বরী-কচাকাটা-ভাঙ্গামারী) এবং কুড়িগ্রাম-২ আসনের (সদর-রাজারহাট-ফুলবাড়ী) উদ্যোগে আয়োজিত পৃথক দুটি দায়িত্বশীল সমাবেশ (পুরুষ ও মহিলা) অনুষ্ঠিত হয়। এ দুইটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি সম্পর্কে জনগণ আগের তুলনায় অনেক সচেতন হয়ে উঠেছে। ইসলামপ্রেমী জনগণ এখন এমন একটি রাজনৈতিক ব্যবস্থার প্রত্যাশা করছে যেখানে সকল মতামত ও শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তিনি আরও বলেন, জামায়াতসহ ৭টি ইসলামী ও সমমনা দল ইতোমধ্যে মাঠে সক্রিয়ভাবে কর্মসূচি পরিচালনা করছে। এ সকল দলসমূহের ঘোষিত ৫ দফা গণদাবি আদায়ের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে।

কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ১ নং আসন পরিচালক মাওলানা আব্দুল হামিদ এবং ২ নং আসন পরিচালক মুহাম্মাদ শাহজালাল সবুজ পৃথকভাবে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশ দুইটির সভাপতিত্ব করেন।

কুড়িগ্রাম জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ১ নং আসন পরিচালক মাওলানা আব্দুল হামিদ এবং ২ নং আসন পরিচালক মুহাম্মাদ শাহজালাল সবুজ পৃথকভাবে অনৃষ্ঠিত দায়িত্বশীল সমাবেশ দুইটিতে সভাপতিত্বে করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী- অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আ্যড: ইয়াছিন আলী সরকার, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য জনাব আব্দুর সবুর খান, জনাব আলতাফ হোসেন ও জহুরুল ইসলাম এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি ও সেক্রেটারি যথাক্রমে মোশারফ হোসেন ও মোবাশ্বের রাশেদ্বীনসহ জামায়াত , ছাত্রশিবির, মহিলা বিভাগ ও ছাত্রী সংস্থার নেতৃবৃন্দ।

Previous Post

দু’একজন উপদেষ্টা এবং প্রশাসন গোপনে ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে- মিয়া গোলাম পরওয়ার

Next Post

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

Next Post
রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

আগস্ট 10, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন

নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন

মার্চ 10, 2026
সবাই ফ্যামিলি কার্ড পাবেন, একটু ধৈর্য ধরুন

সবাই ফ্যামিলি কার্ড পাবেন, একটু ধৈর্য ধরুন

মার্চ 10, 2026

বাংলাদেশ সার্ভে এন্ড ভ্যালুয়েশন কোম্পানিস, ফার্ম এন্ড ইন্ডিভিজুয়াল কনসানর্স এসোসিয়েশন এর ইজিএম ও সদস্য সনদ বিতরণ গত ৭ই মার্চ ২০২৬ অনুষ্ঠিত হয়

মার্চ 8, 2026
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

মার্চ 4, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English