thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নেত্রকোনায় চূড়ান্ত প্রার্থী ২৫, প্রত্যাহার ৩ জন

by DEN Online Desk
জানুয়ারি 31, 2026
in জেলা
0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: নেত্রকোনায় চূড়ান্ত প্রার্থী ২৫, প্রত্যাহার ৩ জন
Share on FacebookShare on Twitter

নেত্রকোনা প্রতিনিধি::  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে চূড়ান্ত লড়াইয়ে টিকে রইলেন ২৫ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত তিনজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এই সংখ্যা নির্ধারিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
​নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনামুল হক এবং ইসলামী ঐক্য জোটের প্রার্থী মো. শরিফ উদ্দিন তালুকদার তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী) আসন থেকে বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
​রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাঁচটি আসনে প্রথমে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও দাখিল করেন ৩০ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর আবেদন বাতিল হয়। এদের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান চারজন। তিনজন প্রার্থী নিজেদেরকে সরিয়ে নেওয়ায় বর্তমানে নেত্রকোনায় মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা): এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। প্রার্থীদের মধ্যে রয়েছেন- ব্যারিস্টার কায়সার কামাল (বিএনপি), মো. আনোয়ার হোসেন খান (জাতীয় পার্টি), মো. আব্দুল মান্নান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), গোলাম রব্বানী (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. আলকাছ উদ্দিন মীর (কমিউনিস্ট পার্টি) এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া মো. বেলাল হোসেন (জাতীয় গণতান্ত্রিক দল)।
​নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা): এখানে লড়ছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- অধ্যাপক ডা. আনোয়ারুল হক (বিএনপি), এবিএম রফিকুল হক তালুকদার (জাতীয় পার্টি), আব্দুল কাইয়ূম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ফাহিম রহমান খান পাঠান (জাতীয় নাগরিক পার্টি) এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া মো. আব্দুর রহিম (বাংলাদেশ খেলাফত আন্দোলন)।
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া): এই আসনে শুরু থেকে শেষ পর্যন্ত ছয়জন প্রার্থীই টিকে রয়েছেন। প্রতিদ্বন্দ্বীরা হলেন- রফিকুল ইসলাম হিলালী (বিএনপি), মো. দেলোয়ার হোসেন ভূঞা (স্বতন্ত্র/বিএনপি বিদ্রোহী), মো. খায়রুল কবীর নিয়োগী (জামায়াতে ইসলামী), মো. আবুল হোসেন তালুকদার (জাতীয় পার্টি), মো. শামছুদ্দোহা (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) এবং মো. জাকির হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
​নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী): এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তারা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর (বিএনপি), মো. আল হেলাল তালুকদার (জামায়াতে ইসলামী), মো. মুখলেছুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), জলি তালুকদার (কমিউনিস্ট পার্টি) এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া চম্পা রানী সরকার (বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি)।
নেত্রকোনা-৫ (পূর্বধলা): সবচেয়ে কম সংখ্যক তিনজন প্রার্থী লড়ছেন এই আসনে। তারা হলেন- আলহাজ্ব মো. আবু তাহের তালুকদার (বিএনপি), মো. নুরুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং আপিলে প্রার্থিতা ফিরে পাওয়া মাসুম মোস্তফা (জামায়াতে ইসলামী)

Previous Post

দেবী সরস্বতীর তাৎপর্য সাংস্কৃতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ- মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Next Post

আমীরে জামায়াতের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Next Post
আমীরে জামায়াতের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আমীরে জামায়াতের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

আগস্ট 10, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন

নেত্রকোণায় ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের উদ্বোধন

মার্চ 10, 2026
সবাই ফ্যামিলি কার্ড পাবেন, একটু ধৈর্য ধরুন

সবাই ফ্যামিলি কার্ড পাবেন, একটু ধৈর্য ধরুন

মার্চ 10, 2026

বাংলাদেশ সার্ভে এন্ড ভ্যালুয়েশন কোম্পানিস, ফার্ম এন্ড ইন্ডিভিজুয়াল কনসানর্স এসোসিয়েশন এর ইজিএম ও সদস্য সনদ বিতরণ গত ৭ই মার্চ ২০২৬ অনুষ্ঠিত হয়

মার্চ 8, 2026
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

মার্চ 4, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English