thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জাতীয়

সমালোচনা নয় কাজ করে দৃষ্টান্ত রেখে যেতে চাই- আমিন উর রশিদ

by Md Abu Bakar
ফেব্রুয়ারি 24, 2026
in জাতীয়
0
সমালোচনা নয় কাজ করে দৃষ্টান্ত রেখে যেতে চাই- আমিন উর রশিদ
Share on FacebookShare on Twitter

খাদ্য , মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সমালোচনা করা পৃথিবীতে সহজতম কাজ,আমরা সমালোচনা বন্ধ করে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যেতে চাই। একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই যাতে আগামী প্রজন্ম আমাদের মনে রাখবে।
একটি   সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এ সরকারের কাছে দেশের  জনগণের প্রত্যাশা অনেক বেশি।

তিনি  মঙ্গলবার খাদ্য ভবনে খাদ্য অধিদপ্তরের  সভাকক্ষে অধিদপ্তরের  কর্মকর্তাদের সাথে মতবিনিময়  সভায় এসব কথা বলেন।
খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে অধিদপ্তরের চলমান  কার্যক্রম  সম্পর্কে মন্ত্রী মহোদয়কে অবহিত করা হয়। অধিদপ্তরের বর্তমান কার্যক্রম পরিচালনায় যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে সে বিষয়ে মতবিনিময় সভায় আলোকপাত করা হয়।

মন্ত্রী বলেন, আমাদের দেশে যে খাদ্য উৎপাদন হয় এর মধ্যে মাত্রাতিরিক্ত হেভি মেটাল এর অস্তিত্ব বিভিন্ন পরীক্ষায় পাওয়া যাচ্ছে। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষক, খাদ্য উৎপাদন বা খাদ্যের কোয়ালিটি এ সেক্টরগুলোকে গুরুত্ব দিয়েছেন। মানুষকে ফুড নিয়ে যাতে কোন চিন্তা করতে না হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। একদিকে খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে।পাশাপাশি খাদ্যের মানও নিশ্চিত করতে হবে। আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আমারা যদি ডেভেলপ করতে পারি তাহলে আমদানি রপ্তানি থেকে শুরু করে সবগুলো কোয়ালিটি কন্ট্রোলের দায়িত্ব তাদের দিয়ে করানো যাবে।তখন তারা USFDA সাথে কানেক্ট হয়ে যাবে। তাদের দেওয়া সার্টিফিকেট বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা পাবে। আমাদের মূল টার্গেট চালের পাশাপাশি অন্যান্য ফুডও রপ্তানি করা। এজন্য আমাদের  কাজ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, আমরা গতানুগতিক ধারার কাজের পরিবর্তে একটু ভিন্নতা নিয়ে কাজ শুরু করতে চাচ্ছি।আমি সত্যি মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। যেহেতু এখানে সময় দিবো তাই এটাকে অবশ্যই অর্থবহ করতে হবে।আর এজন্য আমি আপনাদের সহযোগিতা চাই।
তিনি খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্য
বলেন,সমস্যা থাকবে এর সমাধানও আছে। আপনারা অভিজ্ঞ মানুষ আপনারা শুধু সমস্যার কথা বলবেন না, পাশাপাশি সম্ভব্য সমাধানের কথাও বলবেন। আমরা সবাইকে নিয়ে সমস্যার সমাধান করবো।আমরা একটা সুন্দর টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে চাই। আমার অনুরোধ থাকবে সবাই মানুষের জন্য কাজ করবেন। আমরা সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের কাজের সিস্টেম দেখে আমাদের মনে রাখে।আমরা সবসময় টেকসই সমাধানের জন্য কাজ করবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খাদ্য , মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি,খাদ্য সচিব মো. ফিরোজ সরকার, খাদ্য অধিদপ্তরের
মহাপরিচালকসহ খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাগন।

মতবিনিময়  সভায় খাদ্য , মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি  মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তাসহ ভেজালমুক্ত খাদ্যের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং এ কাজের জন্য খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা চান।

খাদ্য সচিব মো: ফিরোজ সরকার বলেন, খাদ্য অধিদপ্তরের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। অধিদপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। ভুল তথ্যের বিষয়ে সকলকে সতর্ক থাকার নির্দেশনা দেন।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম কামরুজ্জামান বলেন, অধিদপ্তরের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা সরকারের গৃহীত কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করে যাবে।

Previous Post

স্বরাষ্ট্রমন্ত্রী সাথে নবনিযুক্ত ৬ সিটি কর্পোরেশন প্রশাসকের সাক্ষাৎ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

আগস্ট 10, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
সমালোচনা নয় কাজ করে দৃষ্টান্ত রেখে যেতে চাই- আমিন উর রশিদ

সমালোচনা নয় কাজ করে দৃষ্টান্ত রেখে যেতে চাই- আমিন উর রশিদ

ফেব্রুয়ারি 24, 2026
স্বরাষ্ট্রমন্ত্রী সাথে নবনিযুক্ত ৬ সিটি কর্পোরেশন প্রশাসকের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সাথে নবনিযুক্ত ৬ সিটি কর্পোরেশন প্রশাসকের সাক্ষাৎ

ফেব্রুয়ারি 24, 2026
আরিফা জেসমিনকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় এলাকাবাসী

আরিফা জেসমিনকে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে চায় এলাকাবাসী

ফেব্রুয়ারি 24, 2026

ফেব্রুয়ারি 22, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English