দুর্গাপুর, রাজশাহী:: রাজশাহীর দুর্গাপুরে ২০২৪-২৫ অর্থবছরে সংগৃহিত সরকারি যাকাত ফান্ড হতে , গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
১৪ মার্চ (শনিবার) বেলা দুইটার দিকে উপজেলা সম্মেলন কক্ষে বিতরণ কর্মসূচি পালিত হয়। এসময় উপজেলা জুড়ে ২৮ জন অসহায় হতদরিদ্র জনগণের মাঝে ৩৭৭০ হারে চেক বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা, সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা বিএনপির আহ্বায়ক, কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব, জুবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মদ রেজাউল করিম স্বপন, প্রমূখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপকারভোগী উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা বলেন, ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে প্রকৃত অসহায় হতদরিদ্র জনগণের মাঝে যাতায়াতের চেক বিতরণ করা হয়েছে। দারিদ্রতা দূরীকরণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সমাজের বিত্তবান মানুষেরা যাকাত আদায়ের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াবেন।














