আইয়ুব আলী ময়মনসিংহ :: জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সহায়তায় সঞ্চয়পত্র বিতরণ অনুষ্ঠান আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে ৩৬ জন শহিদ পরিবারের সদস্যদের মাঝে সর্বোচ্চ ২০ হাজার টাকা করে সঞ্চয়পত্র বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী শহিদদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে শহিদ পরিবারগুলোর প্রতি সম্মান ও সহমর্মিতা প্রকাশ করা হয়।













