ময়মনসিংহে প্রথম যাত্রা শুরু উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের, চেক বিতরন
আইয়ুব আলী ময়মনসিংহ :: দেশে প্রথমবার ময়মনসিংহ জেলায় ১১টি উপজেলায় “উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট” গঠিত হয়েছে। দরিদ্র মেধাবী অসহায় ঝুকিপৃর্ন শিক্ষার্থীদের আর্থিক সহায়তা উপবৃত্তি শিক্ষা উপকরন প্রদানের লক্ষো এই ট্রাস্ট গঠন করা হয়েছে। চলতি মাসের ৭জুন ট্রাস্ট গঠনের পরেই প্রস্তাবিত ট্রাস্টের কার্যক্রম শুরু করেছেন ট্রাস্ট মনিটরিং কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক মো সাইফুর রহমান। তিনি রবিবার (৭ জুন) হালুয়াঘাটে দুই মেধাবী শিক্ষার্থীর হাতে সহায়তার চেক তুলে দিয়ে ট্রাষ্ট্রের মানবিক কার্যক্রম শুরু করেন । “হালুয়াঘাট উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের” অধিনে এই সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসকের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এই খবর নিশ্চিত করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার জন্য উৎসাহ প্রদান করেন। ভবিষ্যতেও অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।