নতুন কর আরোপ ছাড়াই মসিকের ৮২২ কোটি টাকার বাজেট ঘোষনা
আইয়ুব আলী, ময়মনসিংহ :: ময়মনসিংহ প্রথমবারের মত ট্যাক্স না বাড়িয়ে বাজেট ঘোষনা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন । ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো রুকুনোজ্জামান সরকার সোমবার দুপুরে এই বাজেট ঘোষনা করেছেন । এবারের বাজেটে ২০২৬-২০২৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ৮২২ দশমিক ত্রিশ কোটি টাকা। এই অর্থ বছরের রাজস্ব বাজেট ১৪৬ দশমিক ২৭ কোটি টাকা এবং উন্নয়ন বাজেট ৬৭৬ দশমিক ০৩ কোটি এবং ২০২৫-২০২৬ অথৃ বছরে সংশোধিত বাজেট ছিল ৬৪৩ দশমিক ৭৯ কোটি টাকা। এবারে বাজেটে নতুন করে কোন কর ধার্য করা হয়নি।মসিকের অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা বৃদ্ধির পর সে সব এলাকায় কর ধার্য করা হবে বলেও জানান মসিক প্রশাসক। চলতি বছরের মধ্যে সকল বস্তিবাসীকে টিনের ঘর দেওয়ার পরিকল্পনা রয়েছে ।
এবারেই প্রথম বাজেটে হজাবব্রত এবং তীর্থস্থান ভ্রমন ও মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা বাবদ ৫ লক্ষ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে । বাজেট ঘোষনা অনুষ্ঠানে বিএনপির অধ্যাপক আমজাদ আলী , জামায়াতে ইসলামীর মো আব্দুল করিমসহ বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি গন উপস্থিত ছিলেন ।
এছাড়াও বাজেট ঘোষনার সময় মসিকের সচীব সুমনা আল মজিদ, প্রধান রাজস্ব কর্মকর্তা নাসরিন বেগম সেতু, প্রধান প্রকৌশলীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।