ময়মনসিংহে জলাবদ্ধতা কেড়ে নিল শিশুর প্রাণ
আইয়ুব আলী ময়মনসিংহ:: ময়মনসিংহ প্রায় টানা নয় ঘন্টার ভারী বর্ষনে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে প্রাণ গেল আয়াসের।
ঘুমের সময় খাট থেকে জলবদ্ধতায় ডুবে ৮ মাস বয়সী আয়াসের মৃত্যু হয়। বুধবার (৮ জুলাই) সকালে ময়মনসিংহের ব্রাহ্মপল্লী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় বাসিন্দা আবির মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আশরাফুল করিম।
শিশুর স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, টানা বৃষ্টিতে নগরের অনেক নিচু এলাকা বাসাবাড়িতে পানি প্রবেশ করে। পানি প্রবেশ করে আবির মিয়ার বসতঘরেও। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আয়াস তার মায়ের সঙ্গে খাটে ঘুমিয়েছিল। অসাবধানতাবশত সে খাট থেকে গড়িয়ে মেঝেতে জমে থাকা পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক মো. সুজাউদ্দিন বলেন, সকাল ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে যান।
এই ঘটনাটি জানার পর বুধবার দুপুরে সিটি প্রশাসক মো রুকুনোজ্জামান সরকার আয়াসের পরিবারের সাথে দেখা করে গভীর সমবেদনা জানান।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, বিগত সময় সৃষ্ট অপরিকল্পিত সীমিত ড্রেনেজ অব্যবস্থাপনার ফলে শহরে পানিযট তৈরি হয়। এই সমষ্যা দ্রুত সমাধানের কোন উপায় নাই। তবে এখন মুল শহর এবং সড়কে পানি জমে না এটা নিশ্চিত করেছি। পানি আগের সময়ে পানি দুই তিনদিন স্থির থাকত এখন পানি সরে যায়। আগামী বর্ষার আগে বৃষ্টিজনিত জলাবদ্ধতা শুন্যের কেঠায় নামিয়ে আনার প্রচেষ্টা চলমান রয়েছে। আশা করি নাগরিকদের আর ভোগান্তি পোহাতে হবে না।