ময়মনসিংহ কেন্দ্রিয় কারাগারে বন্দি মাদকসেবীদের নিয়ে কাউন্সিলিং সেশন অনুষ্ঠিত হয়েছে
আইয়ুব আলী, ময়মনসিংহ :: ময়মনসিংহ কেন্দ্রিয় কারাগারে বন্দি মাদকসেবীদের নিয়ে কাউন্সিলিং সেশন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলখানার ধর্মীয় ক্লাশ কক্ষে কাউন্সিলিং সেশন অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা ধর্মীয় অনুশাসন নামাজ কায়েমের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ওপর তাগিত দিয়েছেন।
সেশনে তিন শতাধিক মাদকসেবী বন্দি অংশ গ্রহন করে প্রতিজ্ঞা করেন জামিনে বের হতে পারলে তারা ভাল হয়ে যাবেন। ফিরবেন স্বাভাবিক জীবনে। তারা আর একবার সুযোগ চেয়েছেন। সেশনে প্রধান অতিথি জেলা প্রশাসক মো সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হানান, অতিরিক্ত জেলা প্রশাসক মো আসাদুজ্জামান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মো আনোয়ারে হোসেন বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আকতার, সিনিয়র জেল সুপার মো শহীদুল ইসলাম ও এনটিভির স্টাফ রিপোর্টার আইয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন।
কাউন্সিলিং সেশনের প্রধান অতিথি জেলা প্রশাসক মো সাইফুর রহমান বলেন, জেল থেকে ছাড়া পাওয়ার পর সে যদি নতুন করে মাদক সেবন গ্রহন না করেন তাকে চাকরি দিতে না পারলেও পরিবার নিয়ে চলার মত আর্থিক সহায়তা এবং সরকারের বিদ্যমান সুবিধার মধ্যে পুর্নবাসন করা হবে ।
তিনি আরও বলেন, মাদকের কারনে সবার পরিবার সন্তান সমাজে হেয় প্রতিপন্ন হয়। মাথা উচু করে দাড়াতে পারে না। পরিবারে অশান্তি নিজের মুল্যবান জীবন বিনষ্ট হয়। একজনের জীবন থেকে পরিবার সমাজ এবং রাষ্ট্র বড় ক্ষতির সম্মুখীন হয়ে পরে। তাই মাদককে পরিহার করতে হবে। তাই নিজের জন্য পরিবার সমাজ ও দেশের জন্য মাদক পরিহারের প্রতিজ্ঞা করতে হবে তাহলেই সমাজে শান্তি শৃখলা ফিরে আসবে। কারন মাদক সমাজে বিশৃখলা আইন শৃখলার অবনতি যুবসমাজ ধ্বংশ করে। মাদকেরা প্রভাবে ব্যক্তি থেকে পরিবার সমাজ এবং দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।
তিনি আরও বলেন, সরকার মাদকমুক্ত সমাজ বির্নিমানে বদ্ধ পরিকর। সেই ধারাবাহিকতায় দেশের সকল জেলাকে মাদকমুক্ত, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠাই আমাদের প্রধান কাজ।
তিনি আরও বলেন, কারাগারকে কেবল একটি শাস্তিমূলক বন্দিশালা নয়, বরং একটি কার্যকর সংশোধনাগার হিসেবে গড়ে তোলা হয়েছে। এছাড়া এই যৌথ উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল মাদকাসক্ত কারাবন্দীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং নিয়মিত মোটিভেশনাল থেরাপির মাধ্যমে তাদের মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটানো। এর মাধ্যমে বন্দীদের অপরাধের পথ থেকে সরিয়ে, সুস্থ মানসিকতা তৈরি করে এবং প্রয়োজনীয় পুনর্বাসনের সুযোগ দিয়ে মুক্তির পর পরিবার এবং সমাজে একটি স্বাভাবিক ও মাদকমুক্ত জীবন যাপনের আলোয় ফিরিয়ে আনার সুনির্দিষ্ট বার্তা দেওয়া ।
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে এই বিশেষ কাউন্সিলিং সেশনের আয়োজন করা হয়।