আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোঃ মোখলেছুর রহমান
খায়ইরুল ইসলাম, নেত্রকোনা :: আগামী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া প্রত্যাশী নেত্রকোনা জেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ মোখলেছুর রহমান।
নিজের প্রার্থীতা জানান দিয়ে তিনি নেত্রকোনা সদর উপজেলার ২ নং মেদনী ইউনিয়নবাসীর সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। একটি সুখী সুন্দর দেশ ও সমাজ নির্মাণে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংগত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামের চায়ের দোকান বিভিন্ন রাস্তাঘাট ও পাড়া মহল্লার সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন এবং দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করেছেন।
মেদনী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমর্থন ও সকলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে-দুখে মানুষের পাশে দাঁড়াতেই মেদনী ইউপি নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন মোঃ মোখলেছুর রহমান প্রতিবেদকের সাথে একান্তকারী এক সাক্ষাতে তিনি জানান, ২ নং মেদনী ইউনিয়নকে উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র্যমুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশাবাদী ।
এজন্য আমি আমার ইউনিয়নের ভাই,বন্ধু ও মা-বোন সহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।