ময়মনসিংহে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে জেলা প্রশাস-গনমাধ্যম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আইয়ুব আলী, ময়মনসিংহ:: মাদকের ভয়াবহতা সম্পর্কে যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে ময়মনসিংহে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে | ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধীদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসন আয়োজিত খেলায় জেলা প্রশাসন ও গণমাধ্যম কর্মীগণ অংশগ্রহণ করেন | সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন | এসময় ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জেলা প্রশাসক সাইফুর রহমান, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো জাফরুল্যা কাজল সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন |
প্রধান অতিথি বলেন, মাদক কেবল একটি অপরাধ নয়, এটি জাতির ভবিষ্যতের বিরুদ্ধে এক নীরব ষড়যন্ত্র| মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি পারিবারিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা গুরুত্বপুর্ণ| সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং সচেতন মহলের সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে | খেলায় তিন শুন্য গোলে বিজয়ী হয় প্রশাসনের টিম এবং রানার্সআপ হয় গনমাধ্যম টিম। পরে বিজয়ী ও বিজিতদের প্রতিনিধির হাতে ট্রফি তুলে দেন অতিথীবৃন্দ।