মানুষের সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তে জুলাই যোদ্ধারা জনগণের পাশে থাকবে
চট্টগ্রাম:: বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদে উদ্যোগে বাঁশখালী কাথারিয়া পূর্ব বাঘ মারিয়ায় বন্যা দুর্গতদের মাঝে নগদ অর্থ, রান্না করা খাবার ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. ইয়াকুব হোসাইন শাকিল। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো. আবদুল হান্নান, কার্যনির্বাহী সদস্য আবদুস সাত্তার, মো. নিজাম, বশির আহমদ, মো. তানভীর, মো. ইলিয়াছ, মো. রমজান, মো. নুরন্নবী, মো. মাহফুজ, মো. লিটন, তানভীর সিকদার, মো. দেলোয়ার, আলকদেরী, ফারাবী ফারা, তুষার আহমদ খলিল, মঈনুদ্দিন হাসান অভি, মো. জামাল প্রমুখ। ত্রাণবিতরণকালে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াকুব হোসাইন শাকিল বলেন, মানুষের সুখ-দুঃখের প্রতিটি মুহুর্তে জুলাই যোদ্ধারা জনগণের পাশে থাকবে। জনগণের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।