ময়মনসিংহে চলছে “ক্লিন ময়মনসিংহ” “ক্লিন সানডে” কর্মসুচী
আইয়ুব আলী ময়মনসিংহ:: “যেখানে আমি” “সেখানেই পরিচ্ছন্নতা”এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে চলছে “ক্লিন ময়মনসিংহ” “ক্লিন সানডে” কর্মসুচী।সপ্তাহের প্রতি রবিবার কোন একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – ছাত্র-ছাত্রীসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী শিক্ষা বিভাগের কর্মকর্তারা ধারাবাহিকভাবে স্কুলের ময়লা আঙ্গিনা মাঠ পরিস্কার পরিচ্ছন্ন করে চলেছেন।ময়মনসিংহের জেলা প্রশাসক মো সাইফুর রহমানের ইতিবাচক এই কর্মসুচী জেলাব্যাপী আড়াই হাজার স্কুলে ব্যাপক সাড়া ফেলেছে।
ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসেবে আজ সকালে শম্ভুগনজ ইউসি উচ্চ বিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি গাছের চারা বিতরন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমাইয়ুন কবির। সাথে ছিলেন জেলা প্রশাসক মো সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, সহকারি কমিশনার নুরুল হুদা মনির প্রমুখ। এসময় বিভাগীয় কমিশনার হুমাইয়ুন কবির বলেন, “সুস্থ দেহ সুস্থ মন” সর্বজন চায়। আমাদের দেশে সবুজ গাছপালা লাগানোর জন্য সরকারিভাবে কর্মসুচী চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ বনজ ও নানা বৃক্ষের চারা রোপনের মাধ্যমে দেশকে সবুজায়ন করতে হবে। দেশের পরিবেশ প্রতিবেশ রক্ষা করতে হবে। স্কুলের আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন করা গাছ রোপন করা শিক্ষার্থদের মধ্যে দেশ প্রেম এবং প্রকৃতিপ্রেমের জাগ্রিতি ঘটাবে। ফিরে আসবে আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া সব ইতিবাচক মুল্যবোধ এবং মানবিকতা।