ময়মনসিংহ জুলাই অভুত্থান দিবসে আলোচনা ও সম্বর্ধনা
আইয়ুব আলী, ময়মনসিংহ:: ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যেগে জুলাই অভুত্থান দিবসে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথী ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, বিশেষ অতিথি মুক্তাগাছার সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, বিভাগীয় কমিশনার এসএম হুমায়ুন কবির। আরও বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও গনমাধ্যম ব্যক্তিত্ব।
প্রধান অতিথী আবু ওয়াহাব আকন্দ বলেন, জুলাই চেতনার ফসল ছাত্র সংগঠন থেকে রাজনৈতিক দল গঠন করে ব্যবসা প্রতিষ্ঠানে পরিনত করা হয়েছে। জুলাই কোন দলের নয় সকলের জনগনের আন্দোলন । পনর বছর ধরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে বিএনপি। জুলাই হচ্ছে সেই আন্দোলন সংগ্রামের যৌক্তিক ও গনতান্ত্রিক আন্দোলনের সফল পরিনতি। জুলাই আগস্ট যুদ্ধকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেস্টা করা হচ্ছে। যারা এটি করছেন তাদের এ কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ওহাব আকন্দ বলেন, বর্তমান সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন বাস্তবায়ন করবে।