চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১ জন আসামীসহ নেশাজাতীয় সিরাপসহ ০১টি মোটর সাইকেল আটক
শাহীন আকতার ,চাঁপাইনবাবগঞ্জ:: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত মহানন্দা ব্যাটেলিয়ান অনুসারী বিজিবি অভিযানে ০১জন আসামী সহ ১৮বোতল জাতীয় ভারতীয় সিরাপ এবং ০১ টি মোটরসাইকেল আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ৫৯ বিজির টহল দল।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ ১৮ বোতল Eskuf সিরাপ এবং ০১টি মোটর মোটরসাইকেল আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক সকাল ১১০০ টায় মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ তেলকুপি বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পিরোজপুর ইউনিয়নের টাপ্পুর আম বাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন টহল দল ০১ জন আসামী মোঃ সেরাজুল ইসলাম (৩৫), পিতা-মোঃ শরিফুল ইসলাম, গ্রাম-জমিনপুর, ডাকঘর-বিনোদপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ১৮ বোতল নেশাজাতীয় Eskuf সিরাপ এবং (Apache RTR-160 cc) মোটরসাইকেলসহ আটক করে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।