গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা
প্রেস বিজ্ঞপ্তি:: ২৪ আগস্ট ২০২৬, সোমবার, চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন গ্রীন ফোর্স বাংলাদেশের উপদেষ্টা অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকাইল রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মিকাইল রহমান বলেন, দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি সুন্দর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় গ্রীন ফোর্স বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাবে। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে চট্টগ্রামে সকল শ্রেণি-পেশার সচেতন নাগরিকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মো. আবুল হাসান, অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদ উল্লাহ, সোহেল ফখরুদ্দিন ও মিসেস জেসমিন সোলতানা পারু।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান সাগর, মো. নজরুল হোসেন শুকরিয়া, এম. এ. কাদের, সৈয়দ আবু মুসা, সাংবাদিক এস এম কামরুল ইসলাম, সরওয়ার কামাল, জিয়াউর রহমান নিজাম ভূঁইয়া, মো. সফিকুল ইসলাম সেলিম, মো. কবির, মো. জাকের হোসেন, রেজিয়া বেগম, নাদিমুল হাসান চৌধুরী, সাংবাদিক সাঈফী আনোয়ার, কবি শ. ম. বখতিয়ার, মো. রহমত আলী, মো. আবদুল আলী ও মো. মোদ্দা সাগর প্রমুখ।
মতবিনিময় সভায় গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা শাখার ৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি—মোহাম্মদ মাহবুবুর রহমান সাগর, সেক্রেটারি—মো. নজরুল হোসেন শুকরিয়া, সাংগঠনিক সম্পাদক—এম. এ. কাদের এবং অফিস সম্পাদক—মো. আবদুল আলী নির্বাচিত হন।
সভায় জানানো হয়, সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।