লোহাগাড়ায় বন্যার্তদের পুনর্বাসনে ঢেউটিন বিতরণ
চট্টগ্রাম:: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঘরহারা পরিবারের পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ আগষ্ট) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়।
আমিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এনামুল হক এনাম সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামে উপস্থিত ছিলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সম্মানিত আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সম্মানিত সভাপতি নুরুল হোসাইন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ডক্টর ছাবের আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আব্দুস সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখার আমির অধ্যাপক মোহাম্মদ হাছান, শ্রমিক কল্যাণ লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি জনাব রফিক দিদার, পদুয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক কাজী জসীমউদ্দীন, লোহাগাড়া সিটি হাসপাতালের পরিচালক আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক জনাব মাস্টার মোবারক আলী। সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব শাহাদাত হোসেন ও হাবিবুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।