টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রাম:: টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার সন্ধ্যায় টেরীবাজারের কাটাপাহাড় লেইনে আয়োজিত এ মাহফিলে বিপুলসংখ্যক ব্যবসায়ী, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী, পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন—
মাওলানা মুফতি আহমাদুর রহমান নদভী, প্রধান মুহাদ্দিস, দারুল উলুম মাস্টার্স কামিল মাদ্রাসা, চট্টগ্রাম;
মাওলানা শামশুল হুদা, খতিব, আতরজান জামে মসজিদ, ঘাটফরহাদবেগ, চট্টগ্রাম; এবং
অধ্যক্ষ মাওলানা ইমরানুল হক সাইয়েদ, খতিব, বায়তুল ফালাহ জামে মসজিদ, হালিশহর, চট্টগ্রাম।
মাহফিলে সভাপতিত্ব করেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান; অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল মনসুর। মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সাহিত্য ও ধর্মীয় সম্পাদক হাফেজ তাজুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম রয়েল, উপদেষ্টা আহমদ হোসাইন;
এছাড়াও সমিতির সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, মোঃ গোলাম নবী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক এস.এস.এস. বাহাদুর, সাংগঠনিক সম্পাদক ইশতেহাদ হোসেন রাজিব, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাকের উল্যাহ, সমাজ কল্যাণ সম্পাদক হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম পারভেজ, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশিদ, অডিটর সম্পাদক দিদারুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ জাবেদ, মোঃ আবু ছালেক, সমিতির সাবেক সহ-সভাপতি ফজল আহমদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম কালু, সাবেক অর্থ সম্পাদক মোঃ আবু তাহের এবং টেরীবাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, চরিত্র ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি, ব্যবসায়ী সমাজ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।