ময়মনসিংহে অনলাই জুয়া চক্রের মুল হোতা গ্রেফতার
আইয়ুব আলী ময়মনসিংহ:: ময়মনসিংহের ইশ্বরগনজ পুলিশ আন্ত:জেলা অনলাইন জুয়ারী এজেন্ট হৃদয় আহম্মেদ (রাজু) (২১) কে গ্রেফতার করেছে। রবিবার ভোর রাতে ইশ্বরগনজের চরনিখলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে । গোপন সংবাদ পেয়ে পৌরসভাস্থ ধামদী কালামের চায়ের দোকানের পাশে অনলাইন জুয়ারী দলের সদস্যরা অনলাইন জুয়া খেলার প্রস্তুতির সময় তাকে গ্রেফতার করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে গেছে। এ ঘটনায় ইশ্বরগনজ থানার এসআই রাশেদ বাদী হয়ে ৭/৮ জনকে আসামী করে ইশ্বরগনজ থানায় একটি মামলা দায়ের করেছেন । তদন্ত কর্মকর্তা এসআই রাশেদ আজ বিকেলে ৫ দিনের রিমান্ড চেয়ে আসামীকে ময়মনসিংহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদাল-০৪ বিচারক আসমা সুলতানার আদালেতে উপস্থাপন করেন। আদালত মঙ্গলবার রিমান্ড শুনানীর দিন ধার্য করে আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ইশ্বরগনজ থানার ওসি মোঃ সাজ্জাদ রোমান আজ বিকেলে এই খবর নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ব্যাক্তির কাছ থেকে অনলাইন জুয়ার বিভিন্ন এ্যাপস, মোবাইল ফোন,একাধিক অনলাইন বেটিং এ্যাপস এবং অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্যউদ্ধার করা হয়। পলাতক সহযোগী আসামীদের গ্রেফতারের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।পুলিশের এই কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে ইশ্বরগনজ উপজেলায় হৃদয়ের নেতৃত্বে অনলাই জুয়া বেটিং চলছিল। তাকে গ্রেফতারের মাধ্যমে ইশ্বরগনজের অনলাইন জুয়া চক্রের সদস্যরা এখন পুলিশের নজদারিতে আসল।
উল্লেখ্য ৩১ আগষ্ট বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের উপস্থিতে ময়মনসিংহ জেলার সমন্নয় সভায় ইশ্বরগনজের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ পুলিশ সুপারের সামনেই বলেন, ঈশ্বরগঞ্জ অনলাইন জুয়া ও মাদকে সয়লাব। মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। প্রশাসনের সার্বিক সহায়তা ছাড়া মাদক বিস্তার রোধ সম্ভব নয়। মাদকের বিস্তারে মানুষ এখন আমাদের অবিশ্বাস করা শুরু করেছে। তার এই বক্তব্য জেলা পুলিশকে ব্যাপক অস্বস্তিতে ফেলে দেয়।