গ্রীন ফোর্স বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি::  গ্রীন ফোর্স বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ সভা অনুষ্ঠিত

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গঠিত গ্রীন ফোর্স বাংলাদেশ চট্টগ্রাম জেলার নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় চট্টগ্রামের চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী গলির বৈঠকখানা ২য় তলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি সৈয়দ আবু মুসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা গ্রীন ফোর্স বাংলাদেশের সভাপতি মো. মাহবুবুর রহমান সাগর।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জেসমিন সুলতানা পারু। প্রধান অতিথির আলোচনায় অংশ নেন উপদেষ্টা ফখরুদ্দিন সোহেল।

স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি রেজিয়া বেগম, সাধারণ সম্পাদক মো. নজরুল হোসেন শুকরিয়া, প্রচার সম্পাদক এস. এম. কামরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ওবায়দুল হক মনি, সদস্য মো. রহমত আলী ও মো. হোসেন।

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক নিজাম ভূঁইয়া, মো. শহিদুল হক চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ সফিকুল ইসলাম সেলিম, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল আলী, মুহাম্মদ রিপনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে গ্রীন ফোর্স বাংলাদেশ চট্টগ্রাম জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।