গুপ্তশুপ্ত-শ্বৈরাচার মিলে রাখি বন্ধন হচ্ছে কিনা
আইয়ুব আলী ময়মনসিংহ:: বিএনপির যুগ্ম মহাসচীব, ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গত সাত মাসে সরকার দুইবার তেলের দাম বাড়িয়েছে। লিটারে বিশ টাকা বাড়িয়ে ৭০ টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। তাতেই বিরোধী দল হৈচৈ শুরু করে দিয়েছে। অন্যদিকে ব্রিটেনে তেলের দাম বাড়িয়ে আঠার বার । তিনি বলেন, গুপ্ত এবং শুপ্তরা দায়িত্ব জ্ঞানহীন। সাত মাসের সরকারকে প্রশ্ন করে কিভাবে পালাবেন।
তিনি আজ দুপুরে “সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহ জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে এসব কথা বলেন । সমাবেশে আরও বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের এমপি জাকির হোসেন বাবলু, সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ, ভালুকার এমপি ফখরুদ্দিন আহমেদ বাচ্চু,সিটি প্রশাসক রোকুজ্জামান সরকার রোকন প্রমুখ।
প্রিন্স আরও বলেন, গুপ্ত আর শুপ্তদের কথায় কর্নপাত করিনা। কিন্তু তাদের দুরভিসন্ধিমুলক রাজনীতির বহিপ্রকাশ ঘটেছে। আএ ডিসেম্বরকে কেন্দ্র করে শ্বৈরাচার আর রাজাকারদের রাখী বন্ধন হচ্ছে কিনা সেটা আমরা বিবেচনায় নিয়েছি। শ্বৈরাচার আর রাজাকার যতই ষড়যন্ত্র করেন না কেন আমরা অতন্দ্র প্রহড়ীর মত দাড়িয়ে থেকে বাংলার মাটিতে কোন ষড়ন্ত্র সফল হতে দিবনা।
মঙ্গলবার দুপুরে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলওয়ে চত্বর গিয়ে শেষ হয়।