ময়মনসিংহে জনতার মুখোমুখী মসিক প্রশাসক রুকুনোজ্জামান
আইয়ুব আলী ময়মনসিংহ :: দায়িত্বগ্রহণের ছয় মাস পর সংশয় আর নানা সংকটকে পাশ কাটিয়ে সেবক হিসেবে আজ সকাল সাড়ে এগারটায় জনতার মুখোমুখী হয়েছেন মসিক প্রশাসক মো রুকুনোজ্জআমান সরকার। সেখানে মসিকের কর্মকান্ডের জবাবদিহিতা নিয়ে নাগরিকদের সাথে মতবিনিময় করেছেন তিনি। এসময় নাগরিকদের নানা অভিযোগ ও বিশিষ্টজনের মতামত শ্রবন ও জবাব দেন তিনি। ময়মনসিংহ টাউনহল অডিটরিয়ামে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সব শ্রেনী পেশার নাগরিকরা তাদের মতামত ব্যক্ত করেন। নান্দনিক নগর পরিকল্পনা বাস্তবায়ন ও প্রত্যাশিত সেবা নিশ্চিতের জন্য মতামত অনুষ্ঠানটি নাগরিক ও সেবকের মাঝে সেতুবন্ধন তৈরি করবে বলে বিশিষ্ট জনের ধারনা।
এসময় মসিক প্রশাসক মো রুকুনোজ্জামান সরকার বলেন, প্রতিটি কাজে জনগনের সাথে সেতুবন্ধন তৈরি করতে চাই। মাদক প্রতিরোধের জন্য যুব সমাজ ও সমাজের বিশিষ্টজনের সমন্নয়ে ওয়ার্ডসমুহে মাদক প্রতিরোধ কমিটি করা হবে। মাদক প্রতিরোধে সবাইকে একহয়ে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে। কারন পুলিশ বা সিটি করপোরেশনের একার পক্ষে এই কাজ সম্ভব নয়।
এসময় মসিক সচীব সুমনা আল মজিদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।