ময়মনসিংহে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার র্যাবের
আইয়ুব আলী ময়মনসিংহ:: ময়মনসিংহে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৪,এসআরবি’র সদর কোম্পানীর একটি দল। গ্রেফতার ব্যক্তির নাম ঝন্টু মিয়া (৪০) । বৃহস্পতিবার গভীর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হয়ে শহরের কৃষ্টপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আজ দুপুরে ময়মনসিংহ এসআরবি-১৪ মিডিয়া অফিসার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা। ইমেইল বার্তায় এই খবর নিশ্চিত করেছেন।
পরে তাকে ময়মনসিংহ কোতুয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।