ময়মনসিংহে ত্রিশালে হবে বিশ্বমানের বিমানবন্দর
আইয়ুব আলী, ময়মনসিংহ :: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন আজকের শিশুরাই আগামীদিনের ভবিষৎ। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জন্য যে প্ল্যান নিয়ে এসেছেন তার বাস্তবায়নের জন্য শিক্ষার্থীসহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সুশৃংখলভাবে কাজ করতে হবে কোন বিশৃখলা করা যাবেনা। বলেন, বিমানের ঢাকা র্থাড টার্মিনাল উদ্বোধনের পর সামনে দশ বছর চলা যাবে এর পর একটি বিশ্বমানের নতুন বিমানবন্দর স্থাপন করতে হবে। সেই বিমানবন্দরটি যাতে ময়মনসিংহের ত্রিশালে হয় সে ব্যবস্থা তিনি করবেন। বিমানের বহরে দুশো বিমান যুক্ত করে খালি শ্লটগুলোতে বিমান পরিচালনা করবেন বলেও তিনি জানান।
তিনি আজ দুপুরে ময়মনসিংহের একটি হোটেলে ২০২৬ সালের জিপিএ-৫ পাওয়া এসএসসি ও সমমানের পাশ করা শিক্ষার্থীদের সম্বর্ধনা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। মসিকের আয়োজনে মসিক প্রশাসক মো রুকুনোজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিমানমন্ত্রী আরও বলেন, তিনি আইনশৃখলা কমিটির সভায় নির্দেশ দিয়েছেন, দুর্গাপুজায় কেউ কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি করলে করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার জন্য।
একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য জাকির হোসেন বাবলূ, আবু ওয়াহাব আকন্দ, লুৎফুল্লাহের মাজেদ ও মসিক প্রশাসক রুকুনোজ্জামান রুকন , মসিকের নির্বাহী প্রধান সুমনা আল মজিদসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
বিমানমন্ত্রী আরও বলেন, ধাপে ধাপে অবহেলিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন করতে হবে । এজন্য সময় দরকার ধৈর্ষ ধারন করতে হবে। তিনি বলেন, বিমান কেনা নিয়ে বিরোধীদলসহ অনেকেই অযৌক্তিক সমালোচানা বিরোধিতা করছেন। যে বিমান কেনা হয়েছে তা আসতে সময় লাগবে । ২০৩১ সালে থেকে বিমান আসা শুরু করবে। এর মধ্যে আমাদের যেসব বিমান আছে সে গুলো অবসরে যাবে। তখন কি হবে এসব কথা কেউ না ভেবেই বিরোধিতা করছেন। কাজেই আমাদের কমপক্ষে দু’শো বিমানের বিমান বহর তৈরি করতে যাতে কানাডা চায়নাসহ বিভিন্ন দেশে আমারা ফ্লাইট পরিচালনা করতে পারব।
একই অনুষ্ঠান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে আর নকল হবেনা। এসরকার ক্ষমতায় থাকতে সবাই মেধার ভিত্তিতে ফলাফল পাবেন নকল আর হবে না। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষৎ্ দেশ পরিচালনার দায়িত্ব নিবেন তারা। ময়মনসিংহ একটি তথ্য কম্প্লেক্স হচ্ছে জানিয়ে তিনি বলেন, সেখানে সাংবাদিকদের বিনোদনসহ জন্য বিভিন্নসুযোগ সুবিধা থাকবে। প্রতিটি জেলাতেই সাংবাদিকদের জন্য এরকম তথ্য কম্প্লেক্স স্থাপন করা হবে। ঢাকা ময়মনসিংহ ফোরলেন এবং ফ্লাইওভার নির্মান করা হবে।
পরে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরন করে অতিথীরা। বিকেলে দ্বিতীয় অধিবেশন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।