ময়মনসিংহ এসআরবির অভিযান

আইয়ুব আলী ময়মনসিংহ ::  ময়মনসিংহ এসআরবি-১৪ ও নারায়নগনজ এসআরবি-১১আলাদা যৌথ অভিযানে তিনটি বিদেশি পিস্তল ১১ রাউন্ড তাজা গুলি চারটি ম্যাগজিন ৫০ লক্ষ টাকাসহ তিন জনকে গ্রেফতার করেছে ।

গ্রেফতারকৃতরা হলেন, পাবনার মোঃ বারেক ব্যাপারী (৪৯), মুনসিগনজের সুজন হোসেন বেপারী (৩২) ও সহোদর ভাই মনির হোসেন বেপারি (৪৫), উভয় জেলা-মুন্সিগঞ্জ। উদ্ভারকৃত আলামতের মধ্যে রয়েছে. ১টি কালো ও ২টি সাদা রঙের অবৈধ ৩টি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড তাজা গুলি, ৩ টি স্মার্ট ফোন, ৪১ লক্ষ ১৯ হাজার ৫ শ” টাকা নগদটাকা ও ৪ টি ম্যাগাজিন ।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানায় এবং মুন্সিগঞ্জ জেলার সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানায় এসআরবি-১৪ অধিনাযক।
আজ সন্ধায় (১৪ অক্টোবর) পুলিশের অতিরিক্ত ডিআইজি এসআরবি-১৪ অধিনায়ক মো মাসুদ রানা এই খবর নিশ্চিত করেছেন ।

এসআরবি-১৪’র এই কর্মকর্তা জানান, এসআরবি টাঙ্গাইল সিপিসি-৩, একটি দল মঙ্গলবার রাত দুইটায় (১৪ অক্টোবর) যমুনা সেতু পূর্ব থানাধীন গোলচত্বর এলাকায় সিরাজগঞ্জ ঢাকাগামী লেনে চেকপোষ্ট স্থাপন করে । এসময় কুষ্টিয়াগামী বাস থেকে সন্দেহভাজন মোঃ বারেক ব্যাপারী((৪৯)) নামে এক ব্যবসায়ীকে আটক করার পর তার হারমনিয়ামের ভিতর থেকে ২টি বিদেশী পিস্তল ৭ রাউন্ড তাজা গুলি ও ২ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

 

পরে তার দেওয়া তথ্য মতে নারায়নগনজ এসআরবি-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দলের সহায়তায় আজ সকাল সাতটায় (১৪ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন শিরোলই এলাকায় সুজন বেপারী (৩৮) এর বাসায় অভিযান পরিচালনা করে সুজন বেপারী ও তার বড় ভাই মনির হোসেন (৪৫) কে গ্রেপ্তার করে এবং তল্লাশি করে তাদের বাসা তল্লাশী করে ১ টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড তাজা গুলি, ২ টি ম্যাগাজিন এবং অস্ত্র বিক্রয়ের ৪১ লক্ষ ১৯ হাজার পাচশত টাকা উদ্ধার করা হয়।