ময়মনসিংহে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

 

আইয়ুব আলী ময়মনসিংহ ::  ময়মনসিংহে নানা আয়োজনে যুবদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করা হয়েছে। উদযাপন আয়োজনে ছিল গাছের চারা, খাবার বিতরন ও র‍্যালী ।

ময়মনসিংহ নগর ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম মোশাওয়ার সোহাগের নেতৃত্বে প্রথমে একটি র‍্যালী শহর প্রদ্ষিন করে সারদা ঘোষ রোডে এসে সমাবেশে যোগ দেয়। পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার ( ২৭ অক্টোবর) বিকেলে নগরীর সারদা ঘোষ রোড এলাকায় একটি মাঠে এসব কর্মসুচী পালন করা হয়। এসময় ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম মোশাওয়ার সোহাগ বলেন, আমরা সতের বছর এক সাথে ফ্যাসিবাদ হটাতে লড়াই সংগ্রাম মামলা মোকাবিলা করে রাজপথ দখলে রেখেছিলাম।

এখন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে আমরা একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্লান বাস্তবায়ন ও দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। এ ছাড়াও প্রতিষ্ঠাবার্ষীকীতে ময়মনসিংহ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবির মামুন ও সাধারন সম্পাদক দিদারুল ইসলাম রাজু এবং মহানগর যুবদল আলাদা কর্মসুচী পালন করে ।