ময়মনসিংহে সরকারের সমালোচনা করা সেই নারীর জামিন

আইয়ুব আলী ময়মনসিংহ::  ময়মনসিংহের ভালুকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করা প্রচারিত ভিডিওকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে প্রতিরোধমূলক গ্রেফতাররের পর সেই নারী আজ জামিনে মুক্ত হয়েছেন। আদা্লত সুত্রে জানা যায়, আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তিনি নিজ জিম্মায় ৫ শ’টাকার বন্ডে জামিন প্রাপ্ত হয়েছেন । এসময় রাস্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করেনি। ময়মনসিংহ নন জিআর আমলী আদালতের বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো: সাজেদুল ইসলাম ৫শ টাকার বন্ডে নিজ জিম্মায় তাকে জামিন দিয়েছেন।

ময়মনসিংহে অতিরিক্ত পুলিশ ( প্রশাসন) আব্দুল্লাহ আলম মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে দাবী করা হয়েছে স্পষ্টতই, সরকারবিরোধী বক্তব্য প্রদান বা মতপ্রকাশের কারণে নয়; বরং উদ্ভূত পরিস্থিতিতে অপরাধ সংঘটনের আশঙ্কায় আইনানুগ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছিল।

এর আগে ২৫ অক্টোবর ভালুকা উপজেলার মাস্টারবাড়ী এলাকায় সাথী বিউটি পার্লারের স্বত্বাধিকারী হনুফা আক্তার সাথী (৩০) বিদুতের সার্ভিস লাইনের তার চুরির ঘটনায় ক্ষুদ্ধ হয়ে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সরকারেএর সমালোচনামুলক একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য ও গুজব ছড়িয়ে পড়লে স্থানীয় জনসাধারণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আনুমানিক ১৫০-২০০ জন লোক তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সমবেত হলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উদ্যোগ গ্রহণ করে। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তির আচরণ ও উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় তার দ্বারা ধর্তব্য অপরাধ সংঘটনের সম্ভাবনা এবং পরিস্থিতি আরো অবনতির আশংকায় প্রতিরোধমুলক পদক্ষেপ হিসেবে সেই নারীকে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়।
পরে ২৬ অক্টোবর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আজ বুধবার (২৮ অক্টোবর) তিনি জামিনে মুক্ত হয়েছেন। রাস্ট্রপক্ষ তার জামিনের বিরোধিতা করেনি।
সেই প্রস বিজ্ঞপ্তিতে জনসাধারণকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব প্রচার না করার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে ঘটনাটি নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন জৌষ্ট আইনজীবি বলেছেন, ১৫১ ধারার প্রয়োগ নিবর্তনমুলক বা মত প্রকাশের স্বাধীনতা পরিপন্থী নয়। উদ্ভুত পরিস্থিতিতে আইনশৃখলা রক্ষা এবং তাৎক্ষনিকভাবে ব্যক্তির সুরক্ষার জন্যই প্রয়োগ করা হয়ে থাকে।