সতের বছরে দলীয় করনের কারনে সংস্কৃতিক অঙ্গনের দুর্দশা তৈরি হয়েছে

আইয়ুব আলী ময়মনসিংহ::  সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সতের বছর ধরে সংস্কৃতিকে দলীয় করন করার কারনে সংস্কৃতিক অঙ্গনের বর্তমান দৈন্যদশা তৈরি হয়েছে। যার যার চর্চার ক্ষেত্রকে কলুষিত করা হয়েছে। মাফরাফি ,সাকিব আল হাসান, আসাদুজ্জামান নুর ও মমতাজের মত প্রতিভাকে দলীয়করন করার কারনে তারা আজ জেলে কেউবা পলাতক। এর ফলে আমাদের খেলাধুলা ও সংস্কৃতির বড় ধরনের ক্ষতি হয়েছে । বর্তমান সমরকার চায় দিবসে সীমিত রেখে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা যেন পেশায় পরিনত হতে পারে। এ লক্ষে আগামী শিক্ষা্বর্ষে খেলাধুলা ও সংস্কৃতি চর্চাকে চতুর্থ শ্রেণী থেকে পাঠ্য বইয়ের সিলেবাসে অর্ন্তভুক্ত করার উদ্যেগ নিয়েছে।

তিনি আজ দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে নজরুল বর্ষ উপলক্ষে জেলার সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো সাইফুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও সংস্কৃতিক অঙ্গনের সংগঠক ও কর্মীরা।
প্রতিমন্ত্রী আরও বলেন, পহেলা ডিসেম্বর থেকে জাতিয় সংস্কৃতিব উৎসব শুরু হবে। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আগামী ১ ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে সাংস্কৃতিক উৎসব শুরু হবে। এ উৎসবে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য-সংগীতের পাশাপাশি ভাটিয়ালী, জারি, সারি, লোকসংগীত, বাউলসংগীত, পিঠা উৎসব, ঘুড়ি ওড়ানোসহ দেশের বিভিন্ন অঞ্চলের লোকজ সংস্কৃতি তুলে ধরা হবে। সংস্কৃতির সব ইভেন্টকে এক ছাতার নীচে আনতে উদ্যেগ নেওয়া হয়েছে । ১ ডেসেম্বর থেকে স্কুলের প্রথম শ্রেনী থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সপ্তাব্যাপী অনুষ্ঠানমালার উদ্যেগ নেওয়া হয়েছে। এছাড়া শিল্পকলা একাডেমীর তত্বাবধানে গ্রাম থেকে জাতিয় পর্যায়ে দশদিনব্যাপী সব জেলায় উৎসব অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় সংস্কৃতি চর্চায় জড়িতরা অর্থ কষ্টের কারনে তাদের কার্যক্রম চালিয়ে নিতে পারছে না বলে অভিমত ব্যক্ত করেন । দাবী করেন উপজেলা পর্যায়ে তাদের সরকারী পৃষ্টপোষকতা করা হয়না সংস্কৃতি চর্চার জন্য তাদের স্থায় আবাস না থাকায় ভাড়া করে কাজ চালাতে হয়। এজন্য ক্রীড়াপ্ল্লীর আদলে সব জেলা সদরে সংস্কৃতি পল্লী ও অডিটরিয়াম প্রতিষ্ঠার দাবী জানানো হয়েছে ।