ময়মনসিংহের গফরগাও বিএনপির বিক্ষোভ মিছিল
আইয়ুব আলী ময়মনসিংহ:: গণহত্যাকারী ফ্যাসিস্ট ও তাদের গুপ্তদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে গফরগাওয়ের সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে।
আজ শনিবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁওয়ের গফরগাঁও জামতলা মোর তাঁর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশ গ্রহন করেন।