ময়মনসিংহ কার্যক্রম নিষিদ্ধ ৩৩ নেতাকর্মী গ্রেফতার ৬৪ মশাল জব্দ

আইয়ুব আলী ময়মনসিংহ::  ময়মনসিংহে ২৪ ঘন্টায় নাশকতার প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদধারী ৩৩ নেতা কর্মীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা পুলিশ
তারা হলেন, ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,মোঃ আবুল হোসেন সভাপতি মোঃ নজরুল ইসলাম ৬৫), ধানীখোলা ইউনিয়ন এর ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুল ইসলাম (৩৮), একই ইউনিয়নের আ.লীগ কর্মী মোঃ মাসুম (৪১)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন আজ দুপুরে এই খবর নিশ্চিত করেছেন ।পুলিশের এই কর্মকর্তা বলেন, রবিবার সন্ধা থেকে আজ ভোর পর্যন্ত উল্লেখিত ব্যক্তি ছাড়াও বিভিন্ন পর্যায়ের আরও ২৯ জনকে বিভিন্ন থানা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, শনিবার সন্ধায় ত্রিশাল থানার ২ নং বৈলর ইউনিয়নের কাজির শিমলা এলাকায় নির্মান ব্রিকস পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা গামী রাস্তার উপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এর নেতাকর্মীরা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিল।
তারা জনসাধারনের মধ্যে আতংক সৃষ্টি করে সন্ত্রাসী কর্মকান্ড ও মশাল মিছিল করার জন্য সমবেত হয়। এসময় গোপন খবরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে । পুলিশ তাদের ধাওয়া করে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বাশের তৈরি মশালের ৬৪ লাঠি জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।