ময়মনসিংহের নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মিছিল
আইয়ুব আলী ময়মনসিংহ:: দেশব্যাপী নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর যুবদল পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলে অংশ গ্রহন ও সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জাকির হোসেন বাবলু ও সিটি প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।
পৃথক বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আবু সাইদ ফরহান, সাধারণ সম্পাদক নাইমুল করিম লুইন, সহ-সভাপতি গোলাম মোশওয়ারা সোহাগ, মাহবুবুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক মুনতাছির মনি। মহানগর যুবদলের সভাপতি জোবায়েদ হোসেন শাকিল, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রাসু, সহ-সভাপতি তানভির আহমেদ রবিন প্রমুখ।