thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home বাংলাদেশ

ফার্মগেট ও পূর্ব রাজাবাজারে জামায়াতের গণসংযোগ ও পথসভা

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে -সাইফুল আলম খান মিলন

by DEN Online Desk
এপ্রিল 30, 2025
in বাংলাদেশ
0
ফার্মগেট ও পূর্ব রাজাবাজারে জামায়াতের গণসংযোগ ও পথসভা
Share on FacebookShare on Twitter

জামায়াত এদেশে বৈষম্যহীন, ইনসাফপূর্ণ ও সুখী সমৃদ্ধ চাঁদাবাজমুক্ত শান্তির সমাজ কায়েম করতে আপোষহীন আন্দোলন চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলন।

তিনি মঙ্গলবার কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষের অংশ হিসাবে রাজধানীর পূর্ব রাজাবাজার, আমতলা, ফার্মগেট এলাকায় শের-ই- বাংলা নগর থানা দক্ষিণ জামায়াতের উদ্যোগে গণসংযোগ শেষে ফার্মগেট গোল চত্বরে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে ও সেক্রেটারি তারিফুল ইসলামের সঞ্চালনায় পথ সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা শুরা কর্মপরিষদ সদস্য জামিল বিন হোসাইন, আব্দুজ জাওয়াদ,রুহুল আমিন ও তাজউদ্দিন, জামায়াত নেতা হাসান আল বান্না, মমিনুল ইসলাম মিল্লাত, শামীম মণ্ডল, নুর আলম হিমেল, রাইয়্যান আত তাহাভী, শেখ ফরিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি আকতার হোসেন, ছাত্রশিবিরের তেজগাঁও কলেজ শাখার সেক্রেটারি জুয়েল আহমেদ, থানা সভাপতি আকরাম হোসেন ও ছাত্রনেতা জুবায়ের আহমেদ প্রমূখ।

উল্লেখ্য, প্রধান অতিথি গনসংযোগের শুরুতে মাগরিবের নামাজের আগে পূর্ব রাজাবাজার মসজিদে মুসল্লিদের উদ্যেশ্যে বক্তব্য রাখেন এবং পরে পূর্ব রাজাবাজার, আমতলা হয়ে গণসংযোগে অংশ নিয়ে ফার্মগেট গোল চত্বরে পথসভায় বক্তব্য রাখেন।
সাইফুল আলম খান মিলন বলেন, জামায়াত এদেশে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি শান্তির সমাজ প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আমরা এমন এক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চাই, যে সমাজে ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি ও পেশা নির্বিশেষে সকল মানুষের আধিকার নিশ্চিত হবে। দেশে সাংবিধানিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। মূলত, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক দল। আমরা দেশ ও জাতির যেকোন ক্রান্তিকালে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। এক্ষেত্রে আমরা কোন বাধা- প্রতিবন্ধকতায় পিছপা হইনি বরং সবকিছু উপেক্ষা করেই আমাদেরকে সামনে দিকে এগিয়ে যেতে হয়েছে।

তিনি বলেন, শহীদ আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ তাদের সততা দিয়ে ৩ টি মন্ত্রণালয় দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করেছেন। আর এভাবেই জামায়াতে ইসলামী ভবিষ্যতে চাঁদাবাজ, লুটেরাদের প্রতিহত করে রাষ্ট্রের সকল স্তরে সততার সর্বোচ্চ নজীর স্থাপন করতে চায়। এজন্যই এখন জামায়াত গণমানুষের প্রাণের স্পন্দনে পরিণত হয়েছে। আমরা ভবিষ্যতেও আপনাদেরকে সাথে নিয়ে একটা সুখী, সমৃদ্ধশালী, ক্ষুধা ও দারিদ্রমুক্ত নতুন বাংলাদেশ গড়তে চাই। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। অন্যথায় দেশ ও জাতির মুক্তি মিলবে না।

Previous Post

১৫ বছরে আওয়ামীলীগ সরকার শুধু ঠাকুরগাঁও না সারা বাংলাদেশে অসংখ্য মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে

Next Post

নরসিংদীতে মহান মে দিবস পালন

Next Post
নরসিংদীতে মহান মে দিবস পালন

নরসিংদীতে মহান মে দিবস পালন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

আগস্ট 10, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
বিএনপি ক্ষমতাই আসলে কৃষি ঋণ ও এনজিও’র ঋণ মওকুফ করা হবে

বিএনপি ক্ষমতাই আসলে কৃষি ঋণ ও এনজিও’র ঋণ মওকুফ করা হবে

জানুয়ারি 31, 2026
আলহাজ এবি মুশফিকুর রহমানের ডাকে গফরগাঁওয়ের স্বতন্ত্র প্রার্থী আলহাজ এবি ছিদ্দিকুর রহমানের (হাস মার্কা) জনসভায় জনতার ঢল

আলহাজ এবি মুশফিকুর রহমানের ডাকে গফরগাঁওয়ের স্বতন্ত্র প্রার্থী আলহাজ এবি ছিদ্দিকুর রহমানের (হাস মার্কা) জনসভায় জনতার ঢল

জানুয়ারি 31, 2026
চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

জানুয়ারি 31, 2026
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ

জানুয়ারি 29, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English