thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জাতীয়

আমিরে জামাতের সাথে কোরীয় এম্বাসেডরের সাক্ষাৎ

by Md Abu Bakar
জুলাই 28, 2025
in জাতীয়
0
আমিরে জামাতের সাথে কোরীয় এম্বাসেডরের সাক্ষাৎ
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কোরিয়ার মান্যবর এ্যাম্বেসডর মি. পার্ক ইয়ং সিক এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মান্যবর রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি চিফ অব মিশন মিস জিন-হি বেক। সাক্ষাৎকারটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

সাক্ষাৎকার শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং-এ অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সম্মানিত আমীরে জামায়াতের সঙ্গে মান্যবর কোরিয়ান রাষ্ট্রদূতের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘসময় ধরে খোলামেলা দ্বিপাক্ষিক, অর্থনৈতিক, দেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে চমৎকার আলোচনা হয়েছে।

আমীরে জামায়াত বাংলাদেশের অগ্রসরমান, উন্নয়নশীল অর্থনীতির দিকে ইঙ্গিত করে বলেছেন যে, একটি সম্ভাবনাময় অর্থনীতির দেশ বাংলাদেশ। টেকসই অর্থনীতির জন্য, আমাদের সাসটেইনেবল ইকনমিকের জন্য অনেক কিছু করার স্কোপ এবং সোর্স এখানে বিদ্যমান। বিশেষ করে তিনি সারা দুনিয়ায় পোশাক শিল্পে প্রধান রপ্তানীকারক দেশ হিসেবে বাংলাদেশের সম্ভাবনার কথা বলেছেন।

অধ্যাপক পরওয়ার বলেন, মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশে রপ্তানীর শুল্ক টেরিফ-এর বিদ্যমান সমস্যাটা দ্রুত সমাধানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন, আমরাও আশাবাদ ব্যক্ত করেছি। আশা করা যায় এটা একটা সহনীয় পর্যায়ে আমাদের জন্য নির্ধারিত হবে।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের দেশটা ছোট কিন্তু বিপুল জনসংখ্যা। অনেক সম্ভাবনাময় রিসোর্স, প্রাকৃতিক সবুজ বনভূমি, নদীনালা, সাগর, সমৃদ্ধ মৌসুমী বায়ুর এ দেশে অনেক সম্ভাবনা রয়েছে। আমরা সৎ নেতৃত্ব এবং একটি সুষ্ঠু দেশ গঠনের জন্য আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক উন্নয়নশীল দেশ গঠনের যে চেষ্টা চালিয়ে যাচ্ছি তা সফল হলে, এ দেশটাকে একটা করাপশন ফ্রি এবং একটি সাসটেইনেবল ইকনমিকের দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমীরে জামায়াত আশাবাদ ব্যক্ত করেছেন।

অধ্যাপক পরওয়ার আরও বলেন, কোরিয়ান এ্যাম্বেসডর আগামী নির্বাচন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে জানতে চেয়েছেন। সম্মানিত আমীরে জামায়াত বাংলাদেশের এসব তথ্য আমরা যেটা জানি সে বিষয়টি অবহিত করেছেন। আমরা একটু গুরুত্বপূর্ণ মেজর ইস্যুতে সংস্কার করে একটা ঐকমত্যে পৌঁছানোর জন্য সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। জামায়াতের প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের নিয়মিত নিরবচ্ছিন্নভাবে সেখানে সময় দিচ্ছেন। আমরা আশাকরি একটা ঐকমত্যের ভিত্তিতে আগামী নির্বাচনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচেনের পরিবেশ তৈরী হবে ইনশাআল্লাহ।

নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে মান্যবর রাষ্ট্রদূত জানতে চাইলে আমীরে জাময়াত বলেন, রমযানের আগে নির্বাচনের প্রস্তাব আমাদের পক্ষ থেকেই দেয়া হয়েছিলো। সে বিষয়গুলো খোলামেলা আলোচনা হয়েছে। নির্বাচনের পিআর পদ্ধতি সম্পর্কে আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে সম্মানিত এ্যাম্বেসডরকে বলা হয়েছে, বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। এতে কালো টাকা, পেশীশক্তি ও মনোনয়ন বাণিজ্য থেকে রক্ষা পাওয়া যাবে এবং কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট ও ভোটারদের যথাযথ মূল্যায়ন করতে গেলে পিআর পদ্ধতি হচ্ছে যুগোপযোগী পদ্ধতি। এ সম্পর্কে ঘরোয়া আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও কোরিয়ার দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Previous Post

বন্যপ্রাণী সংরক্ষণে  শিক্ষার্থীদের নিয়ে ছাত্রবলয় – পরিবেশ উপদেষ্টা 

Next Post

পানিতে ভিজে নদী পারাপার

Next Post
পানিতে ভিজে নদী পারাপার

পানিতে ভিজে নদী পারাপার

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত ঠাকুরগাঁওয়ের মালেকা মোকাররমা মলি

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত ঠাকুরগাঁওয়ের মালেকা মোকাররমা মলি

জুলাই 12, 2026
ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ শুভ উদ্বোধন

জুলাই 11, 2026
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল

জুলাই 10, 2026
ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ন হবে না : মউক চেয়ারম্যান

ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ন হবে না : মউক চেয়ারম্যান

জুলাই 9, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English