thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, হাতেনাতে ধরলেন উপদেষ্টা

by DEN Online Desk
সেপ্টেম্বর 14, 2025
in জেলা
0
প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, হাতেনাতে ধরলেন উপদেষ্টা
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

শামসুল আলম,ঠাকুরগাঁও ::  ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মৌসুমী আক্তারের সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ হাতেনাতে ধরেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা সার্কিট হাউজে। সেদিন রাতে জেলা ও উপজেলার মৎস্য এবং প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় এ ঘটনাটি নজরে আসে।

স্থানীয় সংবাদকর্মীরা একটি গোপন সংবাদের ভিত্তিতে সভা চলাকালীন সময়ে বালিয়াডাঙ্গী প্রাণিসম্পদ কর্মকর্তার সরকারি গাড়িটি চেক করতে যান। এ সময় গাড়িচালক তার কর্মকর্তাকে খবর দিলে প্রথমে গাড়ির দরজা খুলতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা।

পরে সাংবাদিকরা বিষয়টি উপদেষ্টা ফরিদা আখতারকে অবগত করেন। পরে তিনি নিজেই গাড়িটি তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে গাড়ি থেকে মেয়াদোত্তীর্ণ বেশ কিছু ওষুধ উদ্ধার হয়।

মেয়াদোত্তীর্ণ ওষুধ হাতেনাতে ধরা পড়ার পর ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি গাড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া বড় ধরনের অনিয়ম। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যারা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের অন্য কর্মকর্তাদের মধ্যেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা মনে করেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ পশু ও প্রাণিসম্পদে ব্যবহার করা হলে ভয়াবহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ।

Previous Post

বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

Next Post

ফজলুল হক মুসলিম হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ফলাফল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Next Post
ডাকসু ও হল সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যাহতি

ফজলুল হক মুসলিম হল ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ফলাফল নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
জুলাই শহীদদের আন্দোলনের ফসল আজকের বাংলাদেশ বিএনপি তাদের পাশে থাকবে আজীবন

জুলাই শহীদদের আন্দোলনের ফসল আজকের বাংলাদেশ বিএনপি তাদের পাশে থাকবে আজীবন

আগস্ট 5, 2026
ময়মনসিংহ জুলাই অভুত্থান দিবসে আলোচনা ও সম্বর্ধনা

ময়মনসিংহ জুলাই অভুত্থান দিবসে আলোচনা ও সম্বর্ধনা

আগস্ট 4, 2026
সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মদিনা নগর কল্যাণ সোসাইটির ঢেউটিন বিতরণ

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মদিনা নগর কল্যাণ সোসাইটির ঢেউটিন বিতরণ

আগস্ট 4, 2026
‘রাজনীতি মানুষকে দূরে ঠেলে দেয়, বিভেদ তৈরি করে’

‘রাজনীতি মানুষকে দূরে ঠেলে দেয়, বিভেদ তৈরি করে’

আগস্ট 2, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English