thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

প্রচন্ড শীতের রাতে মাদ্রাসায় কম্বল নিয়ে ছুটে গেলেন নারী  ইউএনও

by DEN Online Desk
ডিসেম্বর 29, 2025
in জেলা
0
প্রচন্ড শীতের রাতে মাদ্রাসায় কম্বল নিয়ে ছুটে গেলেন নারী  ইউএনও
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

মাগুরা  ::  দেশের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাগুরা জেলায় জেঁকে বসেছে শীত। এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্ট করেন গরিব অসহায় ছিন্নমূল মানুষ। শীতের তীব্রতার সঙ্গে বাড়ে তাদের কষ্টও। অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে কম্বল নিয়ে ছুটে যাচ্ছেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার।

রবিবার  (২৯ ডিসেম্বর) রাতে তিনি ছুটে যান সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের মাদ্রাসা মুন্নাওয়ারা আল ইসলামিয়া আল খাইরিয়া  ও মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার এতিম, দুস্থ ও গরীব শিক্ষার্থীদে কাছে। এ সময় তিনি শীতার্ত শিক্ষার্থীদের হাতে  কম্বল তুলে দেন।শীতার্ত শিক্ষার্থীরা ইউএনওর প্রতি কৃতজ্ঞতা জানান।

অফিসের দাফতরিক কাজ শেষ করে প্রচন্ড শীতের রাতে  কম্বল নিয়ে নিজেই ছুটে যান শীতার্ত মানুষের কাছে। দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে পাওয়া কম্বল নিজে উপস্থিত থেকে বিতরণ করছেন ইউএনও মেহেরুন্নাহার।সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মাদ্রাসায় গিয়ে অসহায়, এতিম ও গরীব শিক্ষার্থী-মানুষদের  হাতে কম্বল তুলে দিচ্ছেন ইউএনও।

এ বছর চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রকৃত অসহায়, গরিব ও দুস্থদের কাছে কম্বল বিতরণ করতে এমন উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া এসব কম্বল পেয়ে হাসি ফুটছে শীতার্ত শিক্ষার্থীদের মুখে।

এই ব্যাপারে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুন্নাহার বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে পাওয়া কম্বল আমরা প্রত্যন্ত এলাকার মাদ্রাসায় গিয়ে দুস্থ, এতিম ও গরীব, শিক্ষার্থীদের কম্বল তুলে দিচ্ছি।সদর উপজেলার বিভিন্ন গ্রামে এখন মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের বরদ্দ থেকে পাওয়া কম্বল বিতরণ করা হবে।শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরনের এ ধারা অব্যাহত থাকবে।

গ্রামে প্রকৃত অসহায়দের কাছে কম্বল পৌঁছে দিতে প্রশাসনের এমন মাঠ পর্যায়ের কার্যক্রম এলাকায় প্রশংসার জন্ম দিয়েছে। স্থানীয়দের মতে, একজন নারী প্রশাসক হিসেবে প্রচন্ড  শীতের রাতে গ্রামের মাদ্রাসায় গিয়ে কম্বল বিতরণ করা মানবিকতার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Previous Post

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলাকে প্রসবজনিত ফিস্টুলামুক্ত ঘোষণা

Next Post

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

Next Post
উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
জুলাই শহীদদের আন্দোলনের ফসল আজকের বাংলাদেশ বিএনপি তাদের পাশে থাকবে আজীবন

জুলাই শহীদদের আন্দোলনের ফসল আজকের বাংলাদেশ বিএনপি তাদের পাশে থাকবে আজীবন

আগস্ট 5, 2026
ময়মনসিংহ জুলাই অভুত্থান দিবসে আলোচনা ও সম্বর্ধনা

ময়মনসিংহ জুলাই অভুত্থান দিবসে আলোচনা ও সম্বর্ধনা

আগস্ট 4, 2026
সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মদিনা নগর কল্যাণ সোসাইটির ঢেউটিন বিতরণ

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মদিনা নগর কল্যাণ সোসাইটির ঢেউটিন বিতরণ

আগস্ট 4, 2026
‘রাজনীতি মানুষকে দূরে ঠেলে দেয়, বিভেদ তৈরি করে’

‘রাজনীতি মানুষকে দূরে ঠেলে দেয়, বিভেদ তৈরি করে’

আগস্ট 2, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English