আইয়ুব আলী, ময়মনসিংহ :: ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার ক্লাব পাড়ায় চলছে জমজমাট জুয়ার আসর। প্রতি রাত দশটার পর থেকে সকাল পর্যন্ত চলে জুয়া। নিরবিচ্ছিন্ন জুয়ার কারনে সমাজে নানা রকমের অপরাধ বাড়ছে বলেও আলোচনা হয়।
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠের পাশে আবুল মুনসুর সড়কে অবস্থিত বিভিন্ন ক্রীড়া ক্লাবের ভিতরে চলছে কোটি টাকার জুয়া। জুয়া বন্ধের কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য একাধিক সভায় একাধিকবার জেলা ক্রীড়া কর্মকর্তা মো আল আমীনকে বলা হলেও তা বাস্তবায়িত না হওয়ায় ক্রীড়া কর্মকর্তার আল-আমীনের বিরুদ্ধে সভায় ক্ষোভ ঝাড়েন কমিটির সদস্যরা।
এর পরিপ্রেক্ষিত জুয়া বন্ধে পুলিশ সুপার এবং র্যা ব’কে কে আনুষ্ঠানিক পত্র দেওয়ার সিদ্ধান্ত হয়।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সাধারন সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা এবং জুয়া বন্ধে করনীয় সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো সাইফুর রহমান।
স্থানীয় ভুক্তভোগী ও সদস্যরা জানান, ক্রীড়া পল্লীতে জুয়ার কারনে যুবসমাজ এবং উঠতি বয়ষের কিশোর জুয়ায় আসক্ত হয়ে বখে যাচ্ছে। সন্ধার পর যাদের পড়ার টেবিলে থাকার কথা তারা ক্লাব গুলোর জুয়ার আসরে পরে থাকছে। আবার জুয়ায় আসক্ত অনেকেই ছিনতাই সহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে। জুয়ার টাকার জন্য অনেকেই পরিবারের অভিভাবকদের নানাভাবে উতক্ত করছে বাড়ছে পারিবারিক অশান্তি। লোক লজ্বার ভয়ে অভিভাবকরা পারিবারিক অশান্তির কথা কারো কাছে বলতেও পারছে না।
জুয়া বন্ধে জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমীন সভায় সদস্যদের অভিযোগের তোপের মুখে পড়েন।সদস্যরা বলেন, ক্রীড়া কর্মকর্তার অনাগ্রহের কারনেই ক্রীড়াপল্লীর জুয়া বন্ধ হচ্ছে না । তার অদক্ষতার বিষয়েও কথা বলেন সদস্যরা। জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমীন সদস্যদের অভিযোগের কোনটারই সঠিক সদুত্তর জবাব দিতে পারেননি।
সভায় আরোও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা মো আল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য লিটন আকন্দ, রুকনুজ্জামান রুকন সরকার, মো মোস্তাফা, একেএম মাহবুবুল আলম, সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়াও আগামি দশ দিনের মধ্যে উপজেলা থেকে ক্রীড়া কমিটি গঠনপুর্বক জেলা আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই কমিটি আগামী তিন মাসের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠানের আয়োজন এবং নির্বাচন সম্পন্ন করবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা হয় জেলার ক্রীড়া সংস্থার কার্যক্রম অধিকতর বেগবান এবং ক্রীড়ার উন্নয়নে করনীয় বিষয়ে বিস্তারিত বিষয়।














