
শামসুল আলম ঠাকুরগাঁও:: ঠাকুরগায়ে সদর উপজেলা পরিষদের সদস্যবৃন্দদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার (১৩ এপ্রিল ) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশাদুল হক , জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান , বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী ভুট্টো , রহিমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান হান্নু সহ অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।













