রাজশাহীর দুর্গাপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ” (পার্টনার) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল (মঙ্গলবার) উপজেলা হলরুমে সকাল ১০ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানের শুরু দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয় । উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনীর স্বাগত বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
রাজশাহীর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার পার্টনার এর সিনিয়র মনিটরিং অফিসার ,মোঃ আঃ লতিফ, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা, সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু ,উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী প্রান্তিক পর্যায়ের কৃষকেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য উৎপাদন ,সংগঠিত হয়ে বানিজ্যিক কৃষির কার্যক্রম পরিচালনা করা,কৃষিখাতে আধুনিক লাভ জনক প্রযুক্তি ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের লাভবান করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৭০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। এর পাশাপাশি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ,গন্যমান্য ব্যাক্তিবর্গ,স্থানীয় প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করেন।













