নেত্রকোনা:: আগামী আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে সমর্থন ও দোয়া প্রত্যাশী নেত্রকোনা সদর উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন ফারাস সেন্টু।
নিজের প্রার্থীতা জানান তিনি নেত্রকোনা পৌরসভা বাসীর সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। একটি সুখী সুন্দর দেশ ও সমাজ নির্মাণে সর্বপ্রথম পৌরসভা পর্যায়ে উন্নয়ন প্রয়োজন। পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংগত করতে প্রতিনিয়ত পৌরসভা প্রতিটি চায়ের দোকান বিভিন্ন রাস্তাঘাট পাড়া মহল্লার সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন এবং দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করেছেন।
নেত্রকোনা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন পৌরসভা নির্বাচনের সমর্থন ও সকলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। পৌরসভা উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে-দুখে মানুষের পাশে দাঁড়াতেই পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচন করবেন তাজউদ্দীন ফারাস সেন্টু
প্রতিবেদকের সাথে একান্তকারী এক সাক্ষাতে তিনি জানান, নেত্রকোনা পৌরসভাকে উন্নয়নের লক্ষ্যকে সামনে নিয়ে দারিদ্র্যমুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলার নিমিত্তে আমি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আশাবাদী । এজন্য আমি আমার পৌরসভা ভাই,বন্ধু ও মা-বোন সহ সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করছি।















