thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home অন্যান্য

পরিদর্শন কক্ষের ব্যয় নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এমপি বাবুলের ব্যাখ্যা

by DEN Online Desk
জুলাই 22, 2026
in অন্যান্য, জেলা
0
পরিদর্শন কক্ষের ব্যয় নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এমপি বাবুলের ব্যাখ্যা
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

লালমনিরহাট::  লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুলের পরিদর্শন কক্ষের ব্যয় নিয়ে কয়েকটি গনমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) এমপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদটিকে বিভ্রান্তিকর, অসম্পূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ স্থাপন বা সংস্কারের ক্ষেত্রে কেবল ৬ লাখ টাকার বরাদ্দই একমাত্র অর্থের উৎস নয়। স্থানীয় সরকার বিভাগের ২১ এপ্রিল ২০২৬ তারিখের সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের এডিপি, রাজস্ব খাত বা অন্য বৈধ উৎস থেকেও এ ধরনের উন্নয়ন ব্যয় নির্বাহ করা যায়। সে অনুযায়ী আদিতমারী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষের সংস্কার ও উন্নয়ন কার্যক্রম সরকারি বিধি-বিধান অনুসরণ করেই সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংবাদে ব্যবহৃত ছবিটি আদিতমারী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষের নয় বরং সেটি সংসদ সদস্যের ব্যক্তিগত বাসভবনে তোলা। প্রকৃত পরিদর্শন কক্ষের পরিবর্তে অন্য স্থানের ছবি ব্যবহার করায় সংবাদটি বিভ্রান্তিকর হয়েছে বলে দাবি করা হয়।

এছাড়া পরিদর্শন কক্ষে ব্যবহৃত আসবাবপত্র দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সরবরাহকৃত এবং অনুমোদিত প্রাক্কলন ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ক্রয় করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদে ‘অনিয়ম’ ও ‘আত্মসাৎ’-এর মতো গুরুতর অভিযোগের ইঙ্গিত দেওয়া হলেও এর পক্ষে কোনো সরকারি তদন্ত প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যবেক্ষণ উপস্থাপন করা হয়নি বলেও দাবি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট গণমাধ্যমকে সরকারি নথিপত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রকাশিত সংবাদের প্রয়োজনীয় সংশোধনী প্রকাশেরও অনুরোধ জানানো হয়।

সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল জনগণকে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য দ্বারা প্রভাবিত না হয়ে প্রকৃত তথ্য ও সরকারি নথিপত্র যাচাই করার আহ্বান জানিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Previous Post

আলোচনার শীর্ষে মেয়র পদপ্রার্থী তাজউদ্দীন ফারাস সেন্টু

Next Post

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি পদে কাজী রওনাকুল ইসলাম টিপু

Next Post
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি পদে কাজী রওনাকুল ইসলাম টিপু

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি পদে কাজী রওনাকুল ইসলাম টিপু

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

আগস্ট 25, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সেপ্টেম্বর 19, 2026
শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা : সার্টিফিকেট নয় মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে

শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা : সার্টিফিকেট নয় মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে

সেপ্টেম্বর 17, 2026
গ্রীন ফোর্স বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ সভা অনুষ্ঠিত

গ্রীন ফোর্স বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর 15, 2026
ময়মনসিংহে অনলাই জুয়া চক্রের মুল হোতা গ্রেফতার

ময়মনসিংহে অনলাই জুয়া চক্রের মুল হোতা গ্রেফতার

সেপ্টেম্বর 15, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English