thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

ময়মনসিংহে “ক্লিন সানডে” পুরস্কার বিতরন

by DEN Online Desk
আগস্ট 9, 2026
in জেলা
0
ময়মনসিংহে “ক্লিন সানডে” পুরস্কার বিতরন
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

আইয়ুব আলী ময়মনসিংহ::  ময়মনসিংহে “যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা” শিরোনামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য “ক্লিন সানডে” সামাজিক কর্মসুচীর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে। আজ দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সভা কক্ষে বিভিন্ন উপজেলায় “ক্লিন সানডে” পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকতাদের হাতে এই পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো সাইফুর রহমান। পরে প্রতিষ্ঠান প্রধানদের হাতে পরিস্কার পরিচ্ছন্নতা কাজের জন্য একটি বেলচা, ডাস্টবিনসহ বিভিন্ন উপকরন তুলে দেওয়া হয়েছে । অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় পুরস্কার প্রাপ্তরা বলেন ক্লিন সানডে কর্মসুচী পালন করে ভাল কাজের স্বীকৃতি পাওয়ায় তারা গর্ববোধ করছেন। নিজের স্কুলকে নিজের বাড়ির আঙ্গিনার মত পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়ে শিক্ষার্থীরাও সামাজিক দায়বদ্ধতা এবং হারিয়ে যাওয়া মানবিক মুল্যবোধের শিক্ষা অর্জনে সক্ষম হবে।
জেলা প্রশাসক মো সাইফুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে “ক্লিন সানডে” সামাজিক কর্মসুচীতে বিভিন্ন জাতের ফলজ ও বনজ ও ওষধী গাছের চাড়া রোপন করা হয়েছে। গাছ গুলো বড় হলে মানুষের জীবনের জন্য সুশীতল ছায়া আর নির্মল বায়ু প্রবাহ বাড়বে পরিবেশ স্বাস্থ্যপ্রদ । এর ফলে দেশে বিরাজমান উতপ্ত আবহাওয়া মোকাবেলা করে সবুজায়নে ভরে ওঠবে সারাদেশ।
উল্লেখ্য জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের এই ইতিবাচক উদ্যোগ ইতোমধ্যেই জেলাব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। ইতিমধ্যে ময়মনসিংহের এই কর্মসুচীর ইতিবাচক বিষয়ে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানেও এধরনের সামাজিক কর্মসুচীর প্রতি আগ্রহ উদ্যেগ গ্রহনের খবর পাওয়া গেছে।

জেলা প্রশাসক আরো বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা যেমন ঈমানের অংগ তেমনি প্রতিটি নাগরিকের দায়িত্ব। পুরস্কারপ্রাপ্ত শিক্ষায়তনগুলোর প্রতি অভিনন্দন জানানোর পাশাপাশি শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘লিড উইথ এক্সাম্পল’। শুধু নির্দেশ দিলে হবে না, নিজের হাতে কাজ করে, উদাহরণ তৈরির মাধ্যমে নেতৃত্ব দিয়ে পরিচ্ছন্নতা কাজে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে।

ময়মনসিংহ জেলার সকল নাগরিকের নাগরিক দায়িত্ববোধ সৃষ্টির নিমিত্ত ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে সকল শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও অফিস প্রাঙ্গনে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে উল্লেখ করে জেলা প্রশাসক আরো বলেন, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সকলের সমন্বয়ে সপ্তাহে একদিন ‘ক্লিন সানডে’ এবং বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। সমগ্র ময়মনসিংহবাসীকে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণ করে টেকসই পরিবেশ ও পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতার অনুরোধ জানান সাইফুর রহমান।
পুরস্কার প্রাপ্ত শিক্ষা প্রতিষ্টান হলো,

ময়মনসিংহ সদর উপজেলার হলি ফ্যামিলি হাই স্কুল, ধোবাউড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়, তারাকান্দার বাট্টা মিলন বহুমুখী উচ্চ বিদ্যালয়, ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরীপুরের শেখ লেবু পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জের চরনিখোলা উচ্চ বিদ্যালয়, নান্দাইলের হালীউড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকা সরকারি কলেজ, ফুলবাড়িয়ার দত্ত পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ত্রিশালের নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুক্তাগাছার নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল এবং দক্ষিণ গফরগাঁও উপজেলার হাতেমতাই উচ্চ বিদ‍্যালয়।

Previous Post

গোপালগঞ্জ সদর থানা দলিল লেখক সমিতির নেতৃত্বে ফায়েকুজ্জামান সিকদার ও শেখ তৈয়াবুর রহমান রাসেল: আরিফুল হক আরিফ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
ময়মনসিংহে “ক্লিন সানডে” পুরস্কার বিতরন

ময়মনসিংহে “ক্লিন সানডে” পুরস্কার বিতরন

আগস্ট 9, 2026
গোপালগঞ্জ সদর থানা দলিল লেখক সমিতির নেতৃত্বে ফায়েকুজ্জামান সিকদার ও শেখ তৈয়াবুর রহমান রাসেল: আরিফুল হক আরিফ

গোপালগঞ্জ সদর থানা দলিল লেখক সমিতির নেতৃত্বে ফায়েকুজ্জামান সিকদার ও শেখ তৈয়াবুর রহমান রাসেল: আরিফুল হক আরিফ

আগস্ট 9, 2026
জুলাই শহীদদের আন্দোলনের ফসল আজকের বাংলাদেশ বিএনপি তাদের পাশে থাকবে আজীবন

জুলাই শহীদদের আন্দোলনের ফসল আজকের বাংলাদেশ বিএনপি তাদের পাশে থাকবে আজীবন

আগস্ট 5, 2026
ময়মনসিংহ জুলাই অভুত্থান দিবসে আলোচনা ও সম্বর্ধনা

ময়মনসিংহ জুলাই অভুত্থান দিবসে আলোচনা ও সম্বর্ধনা

আগস্ট 4, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English