আইয়ুব আলী ময়মনসিংহ:: দেশব্যাপী ডেংগু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও সিটি করপোরেশন আলাদা মশা নিধনকারী ওষুধ স্প্রে ও র্যালী ও পরিচ্ছন্নতামুলক কর্মসুচী পালন করেছে। এর আগে অনলাইনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শহরের বিভিন্ন স্থানে ডেংগু প্রতিরোধ পরিচ্ছন্নতামুলক কার্যক্রমে অংশ গ্রহন করেন ।

শহরের কাচিঝুলী এলাকায় ফগার মেশিনে এডিস মশার লার্ভা উৎপন্নকারী স্থান ও মশার আধিক্য প্রবন এলাকায় মশক নিধনকারী ওষূধ স্প্রে কার্যক্রম তদারকি করেন সিটি প্রশাসক মো রুকনুজ্জামান সরকার ও কর্মকর্তারা। অন্যদিকে জেলা প্রশাসক মো সাইফুর রহমানের নেতৃত্বে কর্মকর্তারা অফিস প্রাঙ্গন, শহরের প্রধান সড়ক নতুন বাজার থেকে পালিকা মার্কেট পর্যন্ত রাস্তার ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ গ্রহন করেন কর্মকর্তা ও স্বেস্ছাসেবী সংগঠন বিএনসিসি’র ক্যাডেটগন।
তিন মাসব্যাপী ডেংগু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।















