thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

by DEN Online Desk
সেপ্টেম্বর 19, 2026
in জেলা
0
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

আইয়ুব আলী, ময়মনসিংহ::  ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম। প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নারী ফুটবলারদের প্রতিভা বিকাশে তৃণমূল পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন বাড়াতে হবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ তৈরি করে। নারী ফুটবলারদের সুযোগ সৃষ্টি করা গেলে ময়মনসিংহ থেকে জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ সদর উপজেলা ও ভালুকা উপজেলা উইমেন্স দল মুখোমুখি হয়। ভালুকা দল ২-০ গোলে ময়মনসিংহ সদরকে হারিয়ে জয়ী হয়েছে। একই দিনে অপর ম্যাচে অংশ নেয় মুক্তাগাছা ও গফরগাঁও উপজেলা নারী দল। ৫০ মিনিটের ম্যাচ ঘিরে বিকেল থেকেই জেলা স্টেডিয়ামে দর্শকদের ভিড় বাড়তে থাকে।

গ্যালারিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনী ম্যাচে ধারাভাষ্য দেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের ক্রীড়া ধারাভাষ্যকার এম এ মোরাদ।ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার ১৪টি নারী দল অংশ নিচ্ছে। আগামী ১ অক্টোবর বিকেল ৪টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম. শফিকুল ইসলাম, যুগ্ম- আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী ও অ্যাডভোকেট এম.এ. হান্নান খান, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শহীদুল আমিন খসরু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রতন আকন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রেহেনা পারভীন ববি, সদস্য মাহমুদা খান লাইজু ও খন্দকার মাহবুবাসহ জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Previous Post

শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা : সার্টিফিকেট নয় মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

আগস্ট 25, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সেপ্টেম্বর 19, 2026
শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা : সার্টিফিকেট নয় মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে

শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা : সার্টিফিকেট নয় মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে

সেপ্টেম্বর 17, 2026
গ্রীন ফোর্স বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ সভা অনুষ্ঠিত

গ্রীন ফোর্স বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর 15, 2026
ময়মনসিংহে অনলাই জুয়া চক্রের মুল হোতা গ্রেফতার

ময়মনসিংহে অনলাই জুয়া চক্রের মুল হোতা গ্রেফতার

সেপ্টেম্বর 15, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English