thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home মেট্রো

নির্মাণাধীন ভবনে হয়রানী বন্ধ ও ট্যারিফ নিয়ে ওয়াসা-রিহ্যাব বৈঠক

by DEN Online Desk
জুন 21, 2025
in মেট্রো
0
নির্মাণাধীন ভবনে হয়রানী বন্ধ ও ট্যারিফ নিয়ে ওয়াসা-রিহ্যাব বৈঠক
Share on FacebookShare on Twitter

নির্মাণাধীন ভবনে ওয়াসার পানির বিলের হয়রানী বন্ধ করা ও নির্মাণ ট্যারিফ নির্ধারণ এর বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান মিয়ার সাথে বৈঠক করেছে রিহ্যাব নেতৃবৃন্দ। ২১ জুন দুপুরে কারওয়ান বাজার ওয়াসার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রিহ্যাব প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে রিহ্যাব এর একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। প্রতিনিধি দলে রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী আব্দুল লতিফ ও পরিচালক মোঃ আইয়ূব আলী উপস্থিত ছিলেন।

বৈঠকে নিম্নোক্ত ৫টি বিষয় নিয়ে আলোচনা হয়।
১। ওয়াসা বিলে দুইটি ট্যারিফ রয়েছে অর্থাৎ আবাসিক ও বাণিজ্যিক। নির্মাণ কাজের জন্য কোন ট্যারিফ নির্ধারিত না থাকায় নির্মাণাধীন প্রকল্পে বাণিজ্যিক হিসেবে বিল পরিশোধ করতে হয়, কিন্তু নির্মাণাধীন প্রকল্পের পানি ব্যবহার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবহার একই ধরনের নয়। নির্মাণাধীন প্রকল্পের জন্য আবাসিক ও বাণিজ্যিক ট্যারিফের মাঝামাঝি রেট নির্ধারণের জন্য অনুরোধ জানানো হয়।
২। খালি প্লটে নির্মাণকালীন স্যুয়ারেজ লাইন থাকে না এবং পুরাতন স্থাপনা ভেঙ্গে নতুন ভবন নির্মাণকালীন সুয়্যারেজ লাইন বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঐ সময়ে অস্থায়ী টয়লেট তৈরি করে নির্মাণ কাজ পরিচালনা করা হয়। এইসব ক্ষেত্রে যেখানে ব্যবহৃত পানি সুয়্যারেজ লাইনে প্রবেশের কোন সুযোগ থাকে না তথাপি ওয়াসাকে নির্মাণকালীন স্যুয়ারেজ ব্যবহার না করেও দ্বিগুণ হারে বিল পরিশোধ করতে হয় যা যুক্তিযুক্ত নয়। নির্মাণাধীন প্রকল্পের জন্য স্যুয়ারেজ বাদে বিল ইস্যু করার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
৩। আবাসিক বাড়ি ভেঙ্গে নির্মাণ কাজ শুরু করলে ওয়াসা কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে বাণিজ্যিক রেটে মিটারের রিডিং অনুযায়ী বিল ইস্যু করে কিন্তু নির্মাণ কাজ শেষে আবাসিক হিসেবে বাবহার শুরু করা হলে স্বয়ংক্রিয়ভাবে আবাসিক বিল ইস্যু করা হয় না। এক্ষেত্রে আবাসিকে রূন্তরের জন্য আবেদন করলে ছাদ মাপে প্রতি বর্গফুট হিসেবে বিল করে গ্রাহককে হয়রানী করা হয় ও অবৈধ সুবিধা দাবী করা হয় এবং উক্ত দাবী পূরণ না করলে মাসের পর মাস বাণিজ্যিক হিসেবে বিল পরিশোধে বাধ্য করা হয় যা কোনভাবেই যুক্তিযুক্ত নয়। অতএব, নির্মাণ কাজ শেষে ভবনের ছাদমাপে প্রতি বর্গফুট হিসেবে বিল করার বিষয়টি বাতিল করার জন্য অনুরোধ করা হয়।
৪। বর্তমানে ওয়াসা কর্তৃপক্ষের সরবরাহকৃত মিটারগুলো খুবই নিম্নমানের। এই নিম্নমানের মিটারগুলো ০৬ মাস না যেতেই মিটারের ডিসপ্লে নষ্ট হয়ে যায় এবং কিছু অসাধু রিডিংম্যান এর সুযোগ নিয়ে ইচ্ছামতো বিল ধরিয়ে দেয় অথবা কিছু অনৈতিক সুবিধার বিনিময়ে রিডিং কম দেখিয়ে বিল ইস্যু করেন এবং ইহাতে সরকার যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি গ্রাহকগণও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
৫। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে সকল এলাকায় ওয়াসার লাইন নাই সে সব এলাকায় সাবমার্সিবল পাম্প বসিয়ে নির্মাণ কাজ করলেও ওয়াসা কর্তৃপক্ষ বড় আকারের বিল ইস্যু করে এবং উক্ত বিল পরিশোধ করতে বাধ্য করা হয়। যেহেতু এখানে ওয়াসা কর্তৃপক্ষের কোন লাইনই নাই সেহেতু কোনভাবেই এই বিল করা যুক্তিযুক্ত নয়। অতএব যে সকল এলাকায় ওয়াসার লাইন নাই সে সকল এলাকায় ওয়াসা বিল না করার নির্দেশ প্রদানের জন্য অনুরোধ করা হয়।
বৈঠকে ওয়াসার এমডি মনযোগ সহকারে রিহ্যাব এর দাবিগুলো শোনেন এবং তিনি বলেন, ওয়াসার আগামী বোর্ড মিটিং এ রিহ্যাব এর দাবিগুলো এজেন্ডায় ওঠানো হবে । এই দাবির বাহিরে অন্য কোন দাবি থাকলে তা নিয়ে ওয়াসার উর্দ্ধতন একজন কর্মকর্তা রিহ্যাব এর একজন প্রতিনিধির সাথে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে সুরাহা করবেন এমন প্রতিশ্রুতি দেন তিনি।

Previous Post

ক্ষেতলালে গনজমায়েতের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে উপকারভোগীদের শুনানী গ্রহণ

Next Post

Next Post

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
রাশিয়ার ইয়ুথ ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীদের জন্য সুখবর

রাশিয়ার ইয়ুথ ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীদের জন্য সুখবর

জুন 18, 2026
মেলান্দহ থানার অভিযানে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল

মেলান্দহ থানার অভিযানে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল

জুন 18, 2026
ময়মনসিংহে তিনদিনব্যাপী দেশজ সুস্বাদু ফলমেলা শুরু

ময়মনসিংহে তিনদিনব্যাপী দেশজ সুস্বাদু ফলমেলা শুরু

জুন 18, 2026
ময়মনসিংহে সেমিনার: এসডিজি বাস্তবায়নে সমম্ন্নিত চেষ্টা এবং সুশাসন জরুরি

ময়মনসিংহে সেমিনার: এসডিজি বাস্তবায়নে সমম্ন্নিত চেষ্টা এবং সুশাসন জরুরি

জুন 18, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English