thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home বিশ্ব

সিরিয়ার সুইদা শহরে বেদুইন-দ্রুজ সংঘর্ষে নিহত ৩৭

by DEN Online Desk
জুলাই 14, 2025
in বিশ্ব
0
সিরিয়ার সুইদা শহরে বেদুইন-দ্রুজ সংঘর্ষে নিহত ৩৭
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

বাসস ::  সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুইদা শহরে বেদুইন উপজাতি ও স্থানীয় দ্রুজ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। সোমবার এক পর্যবেক্ষণ সংস্থা এ তথ্য জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার সেখানে নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে।

দামেস্ক  থেকে এএফপি এ খবর জানায়।

গত এপ্রিল ও মে মাসেও দ্রুজ সম্প্রদায় ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রাণঘাতি সংঘর্ষের ঘটনা ঘটে।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সংঘর্ষে নিহত ৩৭ জনের মধ্যে ২৭ জনই দ্রুজ সম্প্রদায়ের। বাকি ১০ জন বেদুইন সম্প্রদায়ের। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।

এর আগে রোববার স্থানীয় সংবাদমাধ্যম সুইদা ২৪ এক প্রতিবেদনে জানায়, সহিংসতার কারণে দামেস্ক-সুইদা মহাসড়ক বন্ধ করে দেওয়া হয় ।

সিরিয়ার একটি সরকারি সূত্র এএফপিকে জানায়, উত্তেজনা প্রশমনে সুইদা ও পার্শ্ববর্তী দারাআ প্রদেশের প্রশাসনিক সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।

সুইদার গভর্নর মুস্তাফা আল-বাকুর তার অঞ্চলের জনগণকে আত্মসংযম প্রদর্শন করতে এবং জাতীয় সংস্কারের ডাকের প্রতি সাড়া দেয়ার আহ্বান জানান।

এছাড়া, বেশ কয়েকজন দ্রুজ ধর্মীয় নেতাও পরিস্থিতি স্থিতিশীল রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। সঙ্গে দ্রুত হস্তক্ষেপের জন্য দামেস্কের প্রতিও অনুরোধ জানান।

সিরিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী সুইদা ও দারাআ প্রদেশের সীমান্ত এলাকায় অবস্থান নিয়েছে।

সহিংসতার কারণে সোমবার অনুষ্ঠেয় স্থানীয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

গৃহযুদ্ধ শুরুর আগে সিরিয়ায় বসবাসকারী দ্রুজ সম্প্রদায়ের জনসংখ্যা ছিল প্রায় ৭ লাখ। এর মধ্যে সুইদা প্রদেশেই সবচেয়ে বড় দ্রুজ জনগোষ্ঠী বাস করে।

বেদুইন ও দ্রুজ সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে এলাকাটিতে। প্রায়ই ছোটখাটো সংঘর্ষ লেগেই থাকে।

বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর নতুন সরকারের অধীনে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি, দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রেও হিমশিম খাচ্ছে তারা।

এপ্রিল ও মে মাসে নতুন নিরাপত্তা বাহিনী ও দ্রুজ যোদ্ধাদের সংঘর্ষে বহু মানুষ নিহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং দ্রুজ যোদ্ধাদের নতুন সরকারের অধীনে আনতে রাখতে স্থানীয় ও ধর্মীয় নেতারা একাধিক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন।

Previous Post

জনগণের প্রতিরোধে ফ্যাসিবাদী সরকারকে পিছু হটতে হয়েছিল: অধ্যাপক আলী রীয়াজ

Next Post

বরগুনা জেলা নির্বাচন অফিসের একটি কক্ষে ভয়াবহ অগ্নিকান্ড

Next Post
বরগুনা জেলা নির্বাচন অফিসের একটি কক্ষে ভয়াবহ অগ্নিকান্ড

বরগুনা জেলা নির্বাচন অফিসের একটি কক্ষে ভয়াবহ অগ্নিকান্ড

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

আগস্ট 25, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
খুলনায় প্রীতি ফুটবল ম্যাচে জয়ী টিম রূপালী বাংলাদেশ

খুলনায় প্রীতি ফুটবল ম্যাচে জয়ী টিম রূপালী বাংলাদেশ

সেপ্টেম্বর 11, 2026
ময়মনসিংহ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ২০% নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ২০% নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সেপ্টেম্বর 10, 2026
টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সেপ্টেম্বর 10, 2026
লোহাগাড়ায় বন্যার্তদের পুনর্বাসনে ঢেউটিন বিতরণ

লোহাগাড়ায় বন্যার্তদের পুনর্বাসনে ঢেউটিন বিতরণ

সেপ্টেম্বর 1, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English