thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

ঝিনাইদহে টানা বৃষ্টির প্রভাবে বেড়েছে সবজির দাম, কাঁচা মরিচের ঝাঁজও চড়া

by DEN Online Desk
জুলাই 15, 2025
in জেলা
0
ঝিনাইদহে টানা বৃষ্টির প্রভাবে বেড়েছে সবজির দাম, কাঁচা মরিচের ঝাঁজও চড়া
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ::  টানা বৃষ্টির প্রভাবে ঝিনাইদহে শাক-সবজির দাম বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকায়। শহরতলীর বাজারগুলোতে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা বেশি। কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে সবজি ও মরিচের ক্ষেত নষ্ট হওয়ায় শাক-সবজি ও মরিচের দাম বাড়তি বলে জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে ঝিনাইদহে প্রবল বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে জেলার বিভিন্ন উপজেলায় আবাদকৃত শাক-সবজির ক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। মারা গেছে মরিচের গাছ। যে কারণে সপ্তাহের ব্যবধানে মরিচের দাম কেজি প্রতি দ্বিগুণ বেড়েছে। গ্রামীণ ও সাপ্তাহিক হাটগুলোতে পাইকারি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি প্রায় ২২০ থেকে ২৩০ টাকায়। তবে শহরতলীর বাজারগুলোতে মরিচের পাইকারি দাম ২৪০ থেকে ২৬০ টাকা। খুচরা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৬০ থেকে ২৮০ টাকায়।

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারের সবজি ব্যবসায়ী হযরত আলী জানান, সোমবার পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২২০ টাকা থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে শহরের বাজারগুলোতে মরিচের দাম কেজিতে প্রায় ৩০ থেকে ৪০ টাকা বেশি।
তিনি জানান, পাইকারি বাজারে প্রতি কেজি পটল ২২ থেকে ২৫ টাকা, টমেটো ১০০ থেকে ১১০ টাকা, আমড়া ২৫ থেকে ৩০ টাকা, গোল কচু প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা, কচুর লতি ২০/২৫ টাকা আটি, পুঁইশাক প্রতি আটি ২০ থেকে ২৫ টাকা, বেগুন প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা, পিয়াজ প্রতি কেজি ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি ব্যবসায়ী সবুজ হোসেন জানান, গত সপ্তাহে শাক-সবজির যে দামে বিক্রি হয়েছে, তা চলতি সপ্তাহের শুরুতেই কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে। তবে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম।

নাহিদুর রহমান নামে এক ক্রেতা বলেন, সবজির দাম বেড়েছে। তবে কাঁচা মরিচের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। বৃষ্টিপাত বেশি, মরিচের গাছ মারা যাচ্ছে। এসব কথা বলে গলাকাটা দাম নিচ্ছেন দোকানীরা। আমাদের তো উপায় নেই। দাম বাড়ায় সীমিত পরিমাণে কাঁচা মরিচ কিনেছি।

তহুরা খাতুন নামে এক ক্রেতা বলেন, ১৫ দিন আগেও কাঁচা মরিচের দাম ৫৫ থেকে ৬০ টাকা কেজি ছিল। বৃষ্টি শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই মরিচের দাম বাড়ছে। দুই দিন আগে ১৮০ থেকে ২০০ টাকা কেজি কাঁচা মরিচ কিনেছি। আজ তার দাম ২৪০ থেকে ২৫০ টাকা কেজি। অন্যান্য সবজির দামও বাড়তি বলে জানান তিনি।

খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, গত সপ্তাহে পাইকারি বাজারে পটল কেজি প্রতি ১৮ থেকে ২০ টাকা, কাঁচা মরিচ কেজি প্রতি ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা পর্যায়ে এসব পণ্য কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা লাভে বিক্রি করেছেন ব্যবসায়ীরা। তবে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় শাক-সবজি ও কাঁচা মরিচের যোগান কমে গেছে। যে কারণে চলতি সপ্তাহের শুরুতেই এসব পণ্যের দাম বেড়েছে।

সবজির পাইকারি আড়ৎদার শামসুল ইসলাম বলেন, দুই সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। যে কারণে সবজির উৎপাদন ও বাজারে যোগান কম। ফলে দাম বেড়েছে। তবে গ্রামের বাজারগুলোতে সবজির দাম শহরের বাজারের চেয়ে কিছুটা কম।
কাঁচা মরিচের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, কাঁচা মরিচের গাছ বৃষ্টির পানিতে মারা যাচ্ছে। উৎপাদন কম হচ্ছে। দাম তো বাড়বেই। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাঁচা মরিচের দাম আরও বাড়তে পারে।

Previous Post

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

Next Post

হরিকিশোর রায় রোডে অবস্থিত একটি জরাজীর্ণ বাড়ি ভেঙ্গে ফেলা হচ্ছে

Next Post
হরিকিশোর রায় রোডে অবস্থিত একটি জরাজীর্ণ বাড়ি ভেঙ্গে ফেলা হচ্ছে

হরিকিশোর রায় রোডে অবস্থিত একটি জরাজীর্ণ বাড়ি ভেঙ্গে ফেলা হচ্ছে

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
জুলাই শহীদদের আন্দোলনের ফসল আজকের বাংলাদেশ বিএনপি তাদের পাশে থাকবে আজীবন

জুলাই শহীদদের আন্দোলনের ফসল আজকের বাংলাদেশ বিএনপি তাদের পাশে থাকবে আজীবন

আগস্ট 5, 2026
ময়মনসিংহ জুলাই অভুত্থান দিবসে আলোচনা ও সম্বর্ধনা

ময়মনসিংহ জুলাই অভুত্থান দিবসে আলোচনা ও সম্বর্ধনা

আগস্ট 4, 2026
সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মদিনা নগর কল্যাণ সোসাইটির ঢেউটিন বিতরণ

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মদিনা নগর কল্যাণ সোসাইটির ঢেউটিন বিতরণ

আগস্ট 4, 2026
‘রাজনীতি মানুষকে দূরে ঠেলে দেয়, বিভেদ তৈরি করে’

‘রাজনীতি মানুষকে দূরে ঠেলে দেয়, বিভেদ তৈরি করে’

আগস্ট 2, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English